ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

“উন্নয়নের গণতন্ত্র,শেখ হাসিনার মূলমন্ত্র” : ঝিনাইদহে প্রতিমন্ত্রী পলক

  • আপডেট সময় : ০৮:৩৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি
“উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ পৌরসভায় অনলাইন বিলিং এন্ড পেমেন্ট সিস্টেম ও মানব বর্জ শোধানাগারের উদ্বোধন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধন শেষে ডাঃ কে আহম্মদ কমিউনিটি হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এট্আুই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি’র বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ইউনিয়ন থেকে শহর পর্যন্ত এখন ডিজিটালের ছোয়া। মানুষ ঘরে বসে সব কাজ করতে পারছে। এখন আর দূরদূরান্ত থেকে জেলা শহরে বা ঢাকায় গিয়ে কাজ করতে হয় না।

দেশের ৬ কোটি ৫০ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। অনলাইনের মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই পৌরকরসহ পৌরসভার সকল বিল প্রদান করতে পারবে। তিনি আরো বলেন, এই তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কেউ যেন দেশ বিরোধী কর্মকান্ডে লিপ্ত হতে না পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। বর্তমানে সারা বাংলাদেশে ৫ হাজার ২’শ ৭২ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৬০ লাখ মানুষ প্রতিমাসে ডিজিটাল সেবা পাচ্ছে।

অথচ আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার আগে দেশের মানুষ কল্পনাও করতে পারেনি। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পৌছে দেওয়া হবে বলেও তিনি জানান। আর এ সব কাজ শেখ হাসিনার নেতৃত্বে ও তার সুযোগ্যপুত্র সজীব ওয়াজেদ জয়ের চেষ্টায় সম্ভব হয়েছে।

তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। এর আগে প্রতিমন্ত্রী ঝিনাইদহ পৌরসভা পরিচালিত পৌর মডেল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন ও শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“উন্নয়নের গণতন্ত্র,শেখ হাসিনার মূলমন্ত্র” : ঝিনাইদহে প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : ০৮:৩৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭