ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

উপসাগরীয় দেশ ও ইউক্রেনকে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র দিতে পারছে না যুক্তরাষ্ট্র : ইইউ কমিশনার

  • আপডেট সময় : ০৭:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 37
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলো ও ইউক্রেনকে আত্মরক্ষার জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সক্ষম নয় বলে শুক্রবার জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ক কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিউস।

ওয়ারশ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘ইরান সংকটের পর, যদি আমরা একে এভাবে বলি, ইউরোপের জন্য আকাশ প্রতিরক্ষা ও অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো আরও জরুরি হয়ে উঠেছে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই উপসাগরীয় দেশগুলো, নিজেদের সেনাবাহিনী এবং একই সঙ্গে ইউক্রেনের জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারবে না।

কুবিলিউস সতর্ক করে বলেন, ইউরোপ এখন অ্যান্টি-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটি ‘বড় চ্যালেঞ্জ’-এর মুখোমুখি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপসাগরীয় দেশ ও ইউক্রেনকে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র দিতে পারছে না যুক্তরাষ্ট্র : ইইউ কমিশনার

আপডেট সময় : ০৭:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬