ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ফ্লাইট বাতিলের সময় বাড়াল ইতিহাদ ও ফ্লাইদুবাই সোনাদিয়া সমুদ্রবন্দর না হওয়ায় বড় কৌশলগত সুযোগ হারিয়েছে বাংলাদেশ অর্থমন্ত্রী -: বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাবে গরমিল পাওয়া গেছে ইসরাইলি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে লিকুদ পার্টি প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী

এইচবিআরআই খসড়ার চূড়ান্ত অনুমোদন

  • আপডেট সময় : ০৪:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
  • / 430
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: মন্ত্রিসভা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) আইন-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
এই নতুন আইন ১৯৭৭ সালে সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশের প্রতিস্থাপন হবে বলে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফকালে জানান।

গৃহায়নের সঙ্গে সম্পর্কিত নকশা, ভবন নির্মাণ ও নির্মাণ সামগ্রী এবং অন্যান্য সমস্যা নিয়ে বৈজ্ঞানিক ও কারিগরি গবেষণা পরিচালনার লক্ষ্যে এইচবিআরআই প্রতিষ্ঠিত হয়।

প্রস্তাবিত আইনে ২০ সদস্যের একটি পরিচালনা পরিষদ গঠনের বিধান রয়েছে। এই পরিষদের প্রধান হবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী/উপমন্ত্রী ও সচিব ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন। এ ছাড়া একটি নির্বাহী কমিটি থাকবে। এতে প্রতিষ্ঠানটির মহাপরিচালক সভাপতি ও ৪ জন কর্মকর্তা সদস্য হিসেবে থাকবেন।

মন্ত্রিসভা সরকারি টেলিফোন, সেল্যুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮ অনুমোদন করেছে। এতে সরকারি কর্মকর্তাদের জন্য টেলিফোন সুবিধা বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবগণ এনড্রয়েড মোবাইল ফোন সেট কেনার জন্য ৭৫ হাজার টাকা এবং আনলিমিটেড বিলের সুবিধা পাবেন।

যুগ্ম-সচিব এবং এর উপরের কর্মকর্তারা প্রতি মাসে দেড় হাজার টাকা মোবাইল বিল পাবেন। বর্তমানে এই বিলের পরিমাণ হচ্ছে ৬শ’ টাকা।

মন্ত্রিসভা এই নীতিমালা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের টেলিফোন সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছে।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আন্তর্জাতিক রোমিং সুবিধা পাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এইচবিআরআই খসড়ার চূড়ান্ত অনুমোদন

আপডেট সময় : ০৪:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮