ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

এক্স-রে করা হবে সাকিবের আঙুল, তাসকিন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়

  • আপডেট সময় : ০৪:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে জায়গা হয়নি সাকিব আল হাসানের, ব্যথার কারণে দলছুট তিনি। একই কারণে দলে থেকেও অনিশ্চয়তা আছে তাসকিনের একাদশে থাকা নিয়ে। দু’জনের ব্যথার সামগ্রীক অবস্থা সম্পর্কে ধারণা দিলেন বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী।

বুধবার (৭ জুন) মিরপুরে সাকিবের ব্যথা সম্পর্কে এমনটাই বলেন দেবাশীষ চৌধুরী।

গত আয়ারল্যান্ড সিরিজে আঙুলে ব্যথা পান সাকিব। খেলতে পারেননি শেষ ওয়ানডেও।

জানা যায়, চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এখন পর্যন্ত প্রায় চার সপ্তাহ চলে গেলেও এখনো নতুন কোনো আপডেট আসেনি তার ব্যথা সম্পর্কে।

জানা গেছে, সাকিবের বর্তমান পরিস্থিতি কি তা জানতে শিগগিরই একটি এক্স-রে করবে বিসিবির মেডিক্যাল টিম। এরপর ঠিক করা হবে তার পুনর্বাসন প্রক্রিয়া।

বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান বলেন, ‘সাকিবের আঙুলের ফ্র্যাকচারের তো এক মাস হতে চললো। নিয়ম অনুসারে আমরা একটা চেক এক্স-রে করে ওর পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। ওটার ওপর নির্ভর করে আমরা আমাদের পরবর্তী রিহ্যাব প্রোগ্রামগুলো ঠিক করবো।’

তাসকিনের ব্যথা পুরনো। আয়ারল্যান্ড সিরিজের দলেও থাকা হয়নি তার একই কারণে। ব্যথায় পড়েছেন প্রায় দু’মাস হতে চললো এই কোচের। অনেকটা সারিয়েও উঠেছেন তিনি। এখন আছেন পুনর্বাসনে। কিভাবে তার ফেরার প্রক্রিয়া চলছে, তাও জানান দেবাশীষ।

তিনি বলেন, ‘তাসকিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দেখা হচ্ছে। যখনই সে প্রত্যাশিত ওয়ার্ক লোডে পৌঁছাবে তখনই সে খেলতে পারবে। বোলিং না করলে ওয়ার্ক লোড কিভাবে পরিমাপ হবে? এটা একটা সফটওয়্যার ভিত্তিক প্রোগ্রাম, ওখানে ইনপুট দেয়া হচ্ছে। তখনই বুঝা যাবে, ও কোন জোনে আছে দেখা যাক। যদি গ্রিন জোনে থাকে তাহলে ওকে খেলার জন্য অনুমতি দেয়া হবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক্স-রে করা হবে সাকিবের আঙুল, তাসকিন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়

আপডেট সময় : ০৪:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩