ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

এক গোলেই ম্যারাডোনা আর রোনালদোকে ছুঁলেন মেসি

  • আপডেট সময় : ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপ ফুটবলে শনিবার মেক্সিকোর বিরুদ্ধে ৬৪ মিনিটে মাটি ঘেঁষা শটে গোল করেছেন লিওনেল মেসি। এই গোলের সাথে সাথে এবারের বিশ্বকাপে নতুন জীবন পেলেন আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্বকাপের শেষ ষোলোতে যাওয়ার আশা বেঁচে রইল আর্জেন্টিনার। এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। তিনি ছুঁয়ে ফেললেন দিয়েগো মারাডোনা ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

বিশ্বকাপে আটটি গোল রয়েছে মারাডোনার। রোনালদোরও গোল সংখ্যা আট। মেক্সিকোর বিরুদ্ধে গোল করে মেসিও আটটি গোল করে ফেললেন বিশ্বকাপে। তবে এই তিনজনের মধ্যে কম ম্যাচ খেলে আটটি গোল করেছেন রোনালদো। বিশ্বকাপে ১৮টি ম্যাচ খেলেছেন তিনি। অন্য দিকে মেসি ও মারাডোনা দু’জনেই বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলে আটটি গোল করেছেন।

১৯৮২ সালের বিশ্বকাপে পাঁচ ম্যাচে দুটি গোল করেছিলেন মারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপে সাত ম্যাচে করেছিলেন পাঁচ গোল। সে বার মারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ১৯৯০ সালের বিশ্বকাপে সাত ম্যাচ খেলে একটিও গোল দিতে পারেননি দিয়েগো। ১৯৯৪ সালের বিশ্বকাপে দুই ম্যাচ খেলে একটি গোল করেছিলেন তিনি। বিশ্বকাপের মাঝেই ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে আর খেলতে পারেননি মারাডোনা।

২০০৬ সালের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে একটি গোল করেছেন মেসি। ২০১০ সালে পাঁচ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি মেসি। ২০১৪ সালের বিশ্বকাপে সাত ম্যাচে চারটি গোল করেছিলেন তিনি। ২০১৮ সালে চার ম্যাচে একটি গোল করেছেন মেসি। এবারের বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচে দুটি গোল করা হয়ে গেছে আর্জেন্টিনার অধিনায়কের। আর একটি গোল করলে তিনি ছাপিয়ে যাবেন মারাডোনাকে।

গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামলে মারাডোনার আরো একটি রেকর্ড ভাঙবেন মেসি। সেটি হলো আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। চারটি বিশ্বকাপ মিলিয়ে মারাডোনা খেলেছেন মোট ২১টি ম্যাচ। পোল্যান্ডের বিরুদ্ধে নামলে ২২টি ম্যাচ খেলা হয়ে যাবে মেসির।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক গোলেই ম্যারাডোনা আর রোনালদোকে ছুঁলেন মেসি

আপডেট সময় : ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২