ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া পাকিস্তানের

  • আপডেট সময় : ১২:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিচ হে’র অপরাজিত ৯৯ রানে ভর করে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।

হ্যামিল্টনে প্রথমে ব্যাটিং থেকে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছিল। জবাবে আরও একবার ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের ইনিংস ৪২ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায়।

ক্যারিয়ার সেরা ওয়ানডে ইনিংসে হে পাকিস্তানী বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। মোহাম্মদ ওয়াসিমের শেষ ওভারে ২২ রান নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। হে’র এই ব্যাটিংয়ের প্রশংসা করেছেন উভয় দলের অধিনায়ক। কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল বলেন, ‘আমরা শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে ছিলাম। কিন্তু মিচ যেভাবে অসাধারন ব্যাটিং করেছে তাতে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক রান সংগ্রহ করার পথ খুলে যায়।’

পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নিউজিল্যান্ডের বোলাদের সুইং ও বাউন্স মোকাবেলা করতে না পারার জন্য ব্যাটারদের ব্যর্থতাকে সামনে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘মিচ হে দুর্দান্ত খেলেছে। এ কারণেই নিউজিল্যান্ড একটি লড়াকু ইনিংস উপহার দেয়।’

৭৮ বলে ইনিংসে হে সাতটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। ২৭তম ওভারে ১৩২ রানে ৫ উইকেট পতনের পর দলের হাল ধরেন হে।

জবাবে পাকিস্তান তৃতীয় ওভারে উইল ও’রুর্কের বলে ফার্স্ট স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন আব্দুল্লাহ শফিক। বাবর আজম ও ইমাম-উল-হক দ্রুতই জ্যাকব ডাফির শিকারে পরিণত হলে ষষ্ঠ ওভারে ৩ উইকেট ৯ রান সংগ্রহ করে সফরকারীরা।

৫৯ রানে ৫ উইকেট নেয়া বেন সিয়ার্স প্রথম ওভারেই জোড়া আঘাত হেনেছেন। সালমান আগা (৯) ও মোহাম্মদ রিজওয়ান (৫) প্যাভিলিয়নের পথ ধরলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩২।

তৈয়ব তাহির ও ফাহিম আশরাফ ৯ ওভারে ৩৩ রান যোগ করেন। কিন্তু সিয়ার্স আবারও জোড়া আঘাতে তাহির ও ওয়াসিমকে তুলে নিলে ৭২ রানে ৭ উইকেট হারিয় খেই হারিয়ে ফেলে পাকিস্তান। ৩ রানে ব্যাটিংয়ে থাকা হারিস রউফের হেলমেটে ও’রুর্কের একটি বল এসে আঘাত করলে রিটায়ার হার্ট হয়ে তাকে ফিরে যেতে হয়।

রউফের কনকাশন বদলি হিসেবে খেলতে নামা নাসিম শাহ আশরাফের সঙ্গে ৬০ রানের একটি জুটি গড়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। উভয়ের ব্যাট থেকে এসেছে হাফ সেঞ্চুরির ইনিংস। আশরাফ করেছেন ৭৩ রান, নাসিমের ব্যাট থেকে এসেছে ৫১ রান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি মাউন্ট মঙ্গানুইতে শুক্রবার অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া পাকিস্তানের

আপডেট সময় : ১২:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫