ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

এখনই অবসর নয়, খেলা চালিয়ে যেতে চান ডি’মারিয়াও

  • আপডেট সময় : ০১:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • / 189
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপে চ‌্যাম্পিয়ন হয়েছে। আর এই জয়ে ৩৪ বছরের আর্জেন্টাইন তারকা অ‌্যাঞ্জেল ডি’মারিয়ার অবদান কম নয়। ফাইনালে দলের হয়ে গোল করেছেন। চ‌্যাম্পিয়ন হওয়ার অন‌্যতম কারিগরও তিনি।

এই ঐতিহাসিক জয়ে গোটা আর্জেন্টিনার মতো আবেগপ্রবণ ডি’মারিয়াও। নিজের শরীরে বিশ্বকাপের ট‌্যাটু আঁকলেন তিনি। ডান পায়ের উরুতে এই ট‌্যাটু করিয়েছেন আর্জেন্টিনার তারকা। বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতেই এই ট‌্যাটু। সোশ‌্যাল মিডিয়ায় ডি’মারিয়া একটি ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যায় ডান পায়ের উরুতে বিশ্বকাপ ট্রফির ট‌্যাটু করিয়েছেন তিনি।

বিশ্বকাপের ট‌্যাটু করার সঙ্গে ডি’মারিয়া জানিয়েছেন যে এখন তিনি অবসরের কথা ভাবছেন না। দেশের হয়ে দায়িত্ব পালন করে যাবেন। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির পদাঙ্ক অনুসরণ করে দেশের হয়ে খেলে যাবেন। ফুটবল বিশেষজ্ঞরা মনে করেছিলেন, বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন হওয়ার পর হয়তো ডি’মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াবেন। কিন্তু টিওয়াইসির ক্রীড়া সাংবাদিক গ‌্যাস্টন এডুলের জানাচ্ছেন, ডি’মারিয়া দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চান। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর কথা তার মাথায় নেই।

২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস‌্য হয়ে ওঠেন ডি’মারিয়া। দেশের হয়ে ১২৯টি ম‌্যাচ খেলেছেন তিনি। বিশ্বকাপের ফাইনালে যেমন তিনি গোল করেছেন, তেমনই ২০২১ কোপা আমেরিকার ফাইনালেও গোল করেছিলেন। শুধু ডি’মারিয়া নন, আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মহাতারকা মেসিও। দুই মহাতারকার খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে হাসি ফোটাবে আর্জেন্টিনা সমর্থকদের মুখে।
সূত্র : সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এখনই অবসর নয়, খেলা চালিয়ে যেতে চান ডি’মারিয়াও

আপডেট সময় : ০১:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২