ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫

এখনো হয়নি টস, অপেক্ষা বাড়ছে মাঠে নামার

  • আপডেট সময় : ১২:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৃষ্টিশঙ্কা আগেই ছিল, আবহাওয়া বিভাগ জানিয়েছিল প্রথম টেস্টের পাঁচ দিনেই রাওয়ালপিন্ডিতে বৃষ্টি বাগড়া দিতে পারে। হলোও তাই, নির্ধারিত সময়ে টস করা যায়নি। যদিও বৃষ্টি নেই, তবে ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুর‍ু করা যায়নি।

বাংলাদেশ সময় বেলা ১১টায় টস হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। কখন টস হতে পারে সেটাও এখনো জানা যায়নি। তবে কিছুক্ষণের মাঝেই মাঠ পরিদর্শন করার কথা আছে আম্পায়ারদের।

সবকিছু ঠিক থাকলে যেকোনো সময় হতে পারে টস। আর তাহলেই পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট খেলার চার বছরের অপেক্ষা শেষ হবে টাইগারদের। অবশ্য পাকিস্তানের মাটিতে বাংলাদেশের তেমন কোনো সাফল্য নেই। ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে হেরেছে সব কয়টিতেই।

উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এখনো হয়নি টস, অপেক্ষা বাড়ছে মাঠে নামার

আপডেট সময় : ১২:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪