ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

এবার করোনায় আক্রান্ত কঙ্গনা

  • আপডেট সময় : ০৪:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • / 365
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফের করোনার থাবা বলিউডে। এবার কোভিড পজিটিভ প্রবল বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রামে নিজেই দিলেন সেই খবর। জানালেন, শরীরে মারণ ভাইরাসের উপসর্গ রয়েছে। আপাতত হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন বলিউড ‘ক্যুইন’।

ইনস্টাগ্রামে নিজের যোগ ব্যায়ামের একটি ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘গত কয়েক দিন ধরে। খুব ক্লান্ত বোধ করছিলাম। চোখের তলায় জ্বালা করছিল। ভাবছিলাম হিমাচলে যাব। সেই জন্য গতকাল (শুক্রবার) করোনা টেস্ট করাই। আজ রিপোর্ট আসে। তাতেই জানতে পারি কোভিড পজিটিভ হয়েছি।’ এরপরই যোগ করেন, ‘আমি আপাতত কোয়ারেন্টাইনে আছি। আমার শরীরের মধ্যে যে ভাইরাসটা পার্টি করতে শুরু করেছে, বুঝতেও পারিনি। এবার জেনে গিয়েছি। খুব তাড়াতাড়ি একে ধ্বংস করব।’ অনুরাগীদের কাছে তার অনুরোধ, কাউকে নিজের শরীর কব্জা করতে দেবেন না। আতঙ্কিত হলে কিন্তু সে আরো বেশি করে আপনাকে ভয় দেখাবে। ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯-কে হারানোর আহ্বান জানান অভিনেত্রী।

প্রকাশ্যে একাধিকবার মাস্ক ছাড়াই দেখা গিয়েছে কঙ্গনাকে। কোভিড প্রোটোকল না মানার জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে কোনো নিন্দাতেই যে তিনি কান দেন না, তা সকলেরই জানা। অনেকে তাই বলছেন, করোনাকে উপেক্ষা করেই এমন ফল হলো তারকার।

সূত্র : সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার করোনায় আক্রান্ত কঙ্গনা

আপডেট সময় : ০৪:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১