ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

এবার ফিলিস্তিনি শিশুর চোখে গুলি করল ইসরাইলি সেনা

  • আপডেট সময় : ০৩:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / 275
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সম্প্রতি ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যা, গ্রেফতার ও নির্যাতনের বহু অভিযোগ পাওয়া যাচ্ছে।

এবার ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে একটি দোকানে ঢুকে নিরপরাধ এক শিশুর চোখে গুলি করে তাকে অন্ধ করে দিয়েছে ইসরাইলি সেনারা। ওই শিশুটির নাম ইজ্জ আল-দিন নাদাল বাতাশ।

বাতাশার বাবা আবদুল করিম আল-বাতাশ বলেন, ইসরাইলের একদল সেনা হেবরনে টহল দেয়ার সময় শিশুদের আটক করতে চাইলে তারা পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় উত্তেজিত সেনারা আদালুসিয়া মার্কেটের ওই দোকানটিতে কেনাকাটা করতে যাওয়া তার ছেলের চোখে গুলি করে।

তিনি বলেন, আমার ছেলে তাদের সাথে কোনো সংঘর্ষে জড়ায়নি। সে তার চাচাতো ভাইকে নিয়ে দোকানে কেনাকাটার জন্য এসেছিল।

পরে ওই শিশুটিকে মুমূর্ষু অবস্থায় জেরুজালেম চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, ফিলিস্তিনি এ শিশুটি এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও আর কখনো চোখে কিছু দেখতে পারবে না।

এর আগে গত বছর ইসরাইলি বাহিনীর গুলিতে বাম চোখের দৃষ্টিশক্তি হারায় ফিলিস্তিনি শিশু মালিক ইসা। তার বয়স ৮ বছর।

জানা যায়, তিন বোনের সাথে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইসরাইলি বাহিনীর গুলি মালিক ইসা নামে ওই ফিলিস্তিনি শিশুর চোখে আঘাত হানে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্র : আরব নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার ফিলিস্তিনি শিশুর চোখে গুলি করল ইসরাইলি সেনা

আপডেট সময় : ০৩:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১