ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

এমন বাংলাদেশই চান তামিম

  • আপডেট সময় : ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভয়াবহ বন্যায় ভাসছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলার লাখ-লাখ মানুষ। এই দুঃসময়ে বন্যাকবলিতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে নেমে পড়েছেন হাজার-হাজার মানুষ। যে যেভাবে পারছে নিজেদের সামর্থ্যের সবটুকু উজার করে দিচ্ছে। যা দেখে অভিভূত বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।
সৌহার্দ্য-সহমর্মিতা-সম্প্রীতি ও ভালোবাসায় মোড়ানো দেশ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে একটি পোস্ট করেন তামিম।
সেখানে তামিম লিখেছেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশ আপনার কাছে কী? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলেন, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব।’
তিনি আরও লিখেন, ‘এ রকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সংকট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’
এর আগে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন বাংলাদেশ দলের শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, রুবেল হোসেনরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমন বাংলাদেশই চান তামিম

আপডেট সময় : ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪