ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এশিয়ান গেমস: ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

  • আপডেট সময় : ১০:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। আজ বাংলাদেশ বনাম হংকং নারী ক্রিকেট দলের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। গেমসের নিয়ম অনুযায়ী র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমি ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের নারীরা।
ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় খেলা শুরুর কথা থাকলেও দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা অপেক্ষার পর ম্যাচ রেফারি খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
আগামী রোববার সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। আরেক সেমিতে পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলংকার। উল্লেখ্য ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে রৌপ্য পদক জয় করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়ান গেমস: ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

আপডেট সময় : ১০:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩