ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

এশিয়ান চ্যাম্পিয়ন বনাম বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই

  • আপডেট সময় : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • / 178
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ দিনের একমাত্র ম্যাচে মাঠে নামছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সুপার টুয়েলভে দু’দল মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে। পার্থ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৫টায়।

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া। বিপরীতে শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন। দু’চ্যাম্পিয়নের লড়াই দেখতে তাই আগ্রহের শেষ নেই সমর্থকদের মাঝে। নিঃসন্দেহে উত্তেজনাময় একটি ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

এর আগে সুপার টুয়েলভ পর্বে একটি করে ম্যাচ খেলেছে দু’দলই। নিজেদের প্রথম ম্যাচে তারা ভিন্ন ভিন্ন স্বাদ পায়। বিশ্বকাপের স্বাগতিক পরাক্রমশালী অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানে হেরে যায়। বিপরীতে শ্রীলঙ্কা আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বিশাল জয় পায়। ফলে আজকের ম্যাচে জয়ের জন্য ক্ষুধার্ত হয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া। আর শ্রীলঙ্কা তো রক্তের ঘ্রাণ পাওয়া সিংহ।

এদিকে এখন পর্যন্ত দু’দল ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে ১৫ জয় অস্ট্রেলিয়ার, ১০টি জয় শ্রীলঙ্কার। তবে তাদের সর্বশেষ মুখোমুখি হওয়া ম্যাচে শ্রীলঙ্কা ৪ উইকেটে জয় পায়। যদিও সিরিজটা জিতে নেয় অস্ট্রেলিয়াই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়ান চ্যাম্পিয়ন বনাম বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই

আপডেট সময় : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২