ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এশিয়া কাপেও ভারতকে হারাতে চায় পাকিস্তান

  • আপডেট সময় : ০১:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সেই ছন্দ এশিয়া কাপেও ধরে রাখতে চাইছেন বাবর আজমরা। অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইছে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের যে দল খেলেছিল সেই দলের বেশ কয়েক জন ক্রিকেটার এশিয়া কাপের দলেও রয়েছেন। তবে শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, হাসান আলির মতো ক্রিকেটার নেই। কেমন হতে পারে এ বারের সম্ভাব্য একাদশ? রোহিত শর্মাদের বিরুদ্ধে কারা নামতে পারেন মাঠে?

বাবর আজম : পাকিস্তানের অধিনায়ক। গত বার ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। এবারেও পাকিস্তানকে নেতৃত্ব দেবেন।

মোহাম্মদ রিজওয়ান : বাবরের সাথে ওপেনিং জুটিতে নজর কেড়েছেন রিজওয়ান। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে তারাই জয়ের রান তুলে নিয়েছিলেন। দলের উইকেটরক্ষকও তিনি।

ফখর জামান: দীর্ঘ দিন ধরে পাকিস্তানের হয়ে খেলছেন। তিন নম্বরে নেমে এই বাঁহাতি ব্যাটার আক্রমণাত্মক ব্যাট করতে পারেন। বড় রানের জন্য তার দিকে তাকিয়ে বাবররা।

আসিফ আলি : খেলার আগেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। অনুশীলনে ১০০ থেকে ১৫০ ছক্কা মারছেন। ভারতের বিরুদ্ধে বড় শট খেলতে মুখিয়ে আছেন তিনি।

ইফতিকার আহমেদ : ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। টি-টোয়েন্টিতে ভালো ছন্দে রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে অনেক রান করে সুযোগ পেয়েছেন এশিয়া কাপের দলে।

হায়দার আলি : শেষ দিকে ব্যাট করতে নেমে সহজেই বড় শট খেলতে পারেন। তার আক্রমণাত্মক ব্যাটিং দলের বড় ভরসা।

শাদাব খান : দলের সহ-অধিনায়ক। দীর্ঘ দিন ধরে খেলছেন। ব্যাটিংয়ের সাথে স্পিন বোলিংটাও ভাল করেন। ভারতের বিরুদ্ধে তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন।

মোহাম্মদ নওয়াজ: বাঁহাতি স্পিনার নওয়াজ ব্যাটটাও করতে পারেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না। এশিয়া কাপে সুযোগ পেয়েছেন।

মোহাম্মদ ওয়াসিম জুনিয়র : এখন পাকিস্তানের অন্যতম সেরা প্রতিভা বলা হয় তাকে। ২১ বছরের ওয়াসিমের সেরা অস্ত্র তার গতি। এশিয়া কাপে রোহিতদের দ্রুত ধাক্কা দিতে তার দিকে তাকিয়ে থাকবেন বাবররা।

নাসিম শাহ : শাহিন আফ্রিদি চোটে ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেয়েছেন। ভারতের বিরুদ্ধে প্রথম একাদশে দেখা যেতে পারে তাকে। ওয়াসিমের সাথে জুটি বাঁধতে মুখিয়ে তিনি।

হ্যারিস রউফ : পাকিস্তানের বোলিং বিভাগের সব থেকে অভিজ্ঞ পেসার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলেছেন। এবার শাহিনরা না থাকায় তাকেই বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে হবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়া কাপেও ভারতকে হারাতে চায় পাকিস্তান

আপডেট সময় : ০১:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২