ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এশিয়া কাপে কে হচ্ছেন টাইগারদের নতুন কোচ

  • আপডেট সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের কোচ থাকছেন না রাসেল ডমিঙ্গো। এমন একটি খবর গণমাধ্যমে ছড়িয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক্ষেত্রে পরিবর্তনের আভাস দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টিতে ভালো দল না। তাই সম্পূর্ণ টি-টোয়েন্টির ভাবনা বদলে ফেলতে চাই। দেখতে চাচ্ছি নতুন করে শুরু করা যায় কি না।’

শোনা যাচ্ছে, সাকিব আল হাসানদের দায়িত্ব বর্তাচ্ছে ভারতীয় কোচ শ্রীরামের কাঁধে।

সম্প্রতি বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এক বিসিবি পরিচালক। তিনি বলেছেন, ‘শ্রীরামকে বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে বেছে নিয়েছি আমরা।’

তবে বাংলাদেশ দলের বর্তমান প্রধান কোচ ডমিঙ্গো অবশ্য পুরোপুরি দায়িত্ব হারাচ্ছেন না। সেই পরিচালক জানিয়েছেন, ‘টেস্ট দলকে নির্দেশনা দেয়ার কাজটা আপাতত চালিয়ে যাবেন ডমিঙ্গো। নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ আছে আমাদের।’ তবে তার ভবিষ্যৎ নিয়ে শিগগিরই তার সঙ্গে আলোচনায় বসবে বিসিবি।

অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এমন খবর নিশ্চিত করেননি।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বিষয়টি সঠিক নয়। আমি ঢাকার বাইরে আছি। তাই এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

উল্লেখ্য, আগামী ২৭শে আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের আসর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়া কাপে কে হচ্ছেন টাইগারদের নতুন কোচ

আপডেট সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২