ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এশিয়া কাপ : দলের সাথে দুবাই যেতে পারলেন না তাসকিন-বিজয়

  • আপডেট সময় : ০৭:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ও কোচিং স্টাফরা আজ মঙ্গলবার বিকেলে দেশ ছাড়লেও এ সফরে দলের সাথে যেতে পারেননি ওপেনার এনামুল হক বিজয় ও পেসার তাসকিন আহমেদ।

জানা গেছে, নিজেদের ভিসা জটিলতায় এই দুই ক্রিকেটার দুবাইয়ের বিমান ধরতে ব্যর্থ হয়েছেন। যদিও এক সূত্র থেকে জানা গেছে, আগামীকাল বুধবার ভিসা জটিলতা কাটিয়ে দুবাইয়ের বিমানে উঠবেন। এছাড়া টিমবয় বুলবুলও একই কারণে দলের সাথে যেতে পারেননি।

বিকেল ৫টায় দুবাইয়ের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছেড়েছেন সাকিব আল হাসানের দল। দুপুর থেকে একে সব ক্রিকেটার টার্মিনাল টু-এর বিজনেস ক্লাস গেইট দিয়ে প্রবেশ করেন। তবে সবার চোখ ফাঁকি দিয়ে সাকিব আল হাসান ঢুকেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে।

সকল ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন নতুন এই অধিনায়কের জন্য। দুপুর গড়িয়ে বেলা ৩টা ৫০ মিনিটে খবর আসে সাকিব ২ নম্বর গেট দিয়ে নয় তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছেন।

এদিকে এশিয়া কাপের দলে গতকাল সোমবার শেষ মুহূর্তে যুক্ত হওয়া নাঈম শেখ ইতোমধ্যে সবার আগে পৌঁছে গেছেন দুবাইতে। সেন্ট লুসিয়া থেকে সিরিজ শেষ করেই ধরেন সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট।

এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট। গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। সর্বশেষ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ১ তারিখ সাকিবরা মুখোমুখি হবে লঙ্কানদের।

এশিয়া কাপের বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়া কাপ : দলের সাথে দুবাই যেতে পারলেন না তাসকিন-বিজয়

আপডেট সময় : ০৭:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২