ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এশিয়া কাপ : বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তান

  • আপডেট সময় : ০৩:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • / 196
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এশিয়া কাপে ১৫তম আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

৩০ আগস্ট আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ ১ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে। ২৭ আগস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ।

অন্য গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা অন্য দলটি। বাছাই পর্বে খেলবে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ২৮ আগস্ট হবে ভারত-পাকিস্তান লড়াই।

দুই গ্রুপের সেরা চার দলকে নিয়ে হবে সুপার ফোর পর্ব। সেখানে একে অপরের বিপক্ষে খেলবে দলগুলো। আর সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনালে। ১১ সেপ্টেম্বর হবে ফাইনাল।

এশিয়া কাপের ১৩টি ম্যাচ হবে শারজাহ ও দুবাইতে। শারজাহতে মাত্র তিনটি ম্যাচ রাখা হয়েছে। বাকি নয়টি দুবাইয়ে।

এ বছর এশিয়া কাপ হওয়ার কথা ছিলো শ্রীলঙ্কাতে। কিন্তু শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ। তবে এশিয়া কাপের আয়োজক থাকছে শ্রীলঙ্কাই।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি :
২৭ আগস্ট : শ্রীলঙ্কা-আফগানিস্তান, দুবাই
২৮ আগস্ট : ভারত-পাকিস্তান, দুবাই
৩০ আগস্ট : বাংলাদেশ-আফগানিস্তান, শারজাহ
৩১ আগস্ট : ভারত-বাছাই পর্বের চ্যাম্পিয়ন, দুবাই
১ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা-বাংলাদেশ, দুবাই
২ সেপ্টেম্বর : পাকিস্তান-বাছাই পর্বের চ্যাম্পিয়ন, শারজাহ

সুপার ফোর :
৩ সেপ্টেম্বর : ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্স-আপ, শারজাহ
৪ সেপ্টেম্বর : ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
৬ সেপ্টেম্বর : ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন, দুবাই
৭ সেপ্টেম্বর : ‘এ’ গ্রুপ রানার্স-আপ-‘বি’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
৮ সেপ্টেম্বর : ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
৯ সেপ্টেম্বর : ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্স-আপ, দুবাই

ফাইনাল :
১১ সেপ্টেম্বর : সুপার ফোরের সেরা দুই দল, দুবাই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়া কাপ : বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তান

আপডেট সময় : ০৩:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২