ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

এশিয়া কাপ ২০২২ সাল পর্যন্ত স্থগিত

  • আপডেট সময় : ০৪:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • / 350
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২২ সাল পর্যন্ত এশিয়া কাপকে স্থগিত করেছে। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়।

এই ঘোষণায় হতাশ হয়েছেন ভারত-পাকিস্তানের উত্তেজনাকর প্রতিদ্বন্দ্বিতার দেখার অপেক্ষায় থাকা ক্রিকেট ভক্তরা।

বিবৃতিতে বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান এহসান মানি বোর্ড অব গর্ভনরসকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনার বিষয়ে জানানোর সাথে সাথে এই বছর আইসিসির টি-২০ বিশ্বকাপ ও এসিসি এশিয়া কাপ ২০২২ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

গতবছর ২০২০ সালের এশিয়া কাপ করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়। পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ২০২১ সালের জুনে এ টুর্নামেন্টটি আয়োজন করতে চেয়েছিল।

টুর্নামেন্ট আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে দায়িত্ব হস্তান্তর করে। উপমহাদেশের চার দলের (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান) সাথে আফগানিস্তান ও একজন এশিয়ান কোয়ালিফায়ারের অংশগ্রহণে শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট অনুষ্ঠানের পরিকল্পনা ছিল।

সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়া কাপ ২০২২ সাল পর্যন্ত স্থগিত

আপডেট সময় : ০৪:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১