ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৬

  • আপডেট সময় : ০৮:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থী এবং ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৯০ জন, মাদ্রাসা বোর্ডে ১১ হাজার ২১১ জন এবং কারিগরি বোর্ডে ২ হাজার ৩০৭ জন। বহিষ্কৃত শিক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২ জন এবং মাদ্রাসা বোর্ডে ৪ জন। এদিন কারিগরি শিক্ষা বোর্ডে ১ জন পরিদর্শক বহিষ্কার হয়েছেন।

তবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা বিগত বছরগুলোর তুলনায় সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আজ বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো প্রথম দিনের পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তথ্যানুযায়ী, মঙ্গলবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে জানানো হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন এবং বহিষ্কার হয়েছে ২ জন পরীক্ষার্থী। সাধারণ বোর্ডগুলোর মধ্যে অনুপস্থিতির গড় হার ১ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন এবং অনুপস্থিতির হার শতকরা ৪ দশমিক ৪০ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন। কারিগরি বোর্ডে অনুপস্থিতির গড় হার ১ দশমিক ৯৩ শতাংশ। এ বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় ১ জন পরিদর্শক বহিষ্কার হয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানান, বিদেশের ৯টি কেন্দ্র বাদে দেশের মোট ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে আজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক ছিল। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রথম দিনের পরীক্ষা শেষে মাঠ পর্যায়ের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আজ এক ব্রিফিংয়ে বলেন, “আজকের পরীক্ষার পরিবেশ নিয়ে আমি শতভাগ সন্তুষ্ট। জেলা প্রশাসন, পুলিশ, শিক্ষার মাঠ প্রশাসন এবং সামাজিক কমিউনিটি—সবাই এবার শতভাগ সহযোগিতা করছে। এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে কেউ কাউকে বিরক্ত করছে না, অভিভাবকসহ সব মহলই চায় শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিক।”

আন্তঃশিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।

উল্লেখ্য, এবারের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রশ্নপত্র পরিবহনে ডিজিটাল ট্র্যাকিং ব্যবহারের মাধ্যমে কড়া নজরদারি নিশ্চিত করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৬

আপডেট সময় : ০৮:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬