ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

এ্যাথলেটিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্রীজম্যান

  • আপডেট সময় : ০৫:১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের প্রথম লেগে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন ফরাসি তারকা আঁতোয়ান গ্রীজম্যান। ক্যারিয়ারে ১৭৪ গোল করে এ্যাথলেটিকোর হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত নাটকীয় ম্যাচটিতে ৩২ বছর বয়সী গ্রীজম্যানের গোলে এ্যাথলেটিকো ম্যাচে ২-২’ সমতা ফেরায়। যদিও অতিরিক্ত সময়ের দুই গোলে শেষ পর্যন্ত এ্যাথলেটিকোকে ৫-৩ গোলের হার দিয়ে বিদায় নিতে হয়েছে। এর আগে ডিসেম্বরে লা লিগায় গেতাফের বিপক্ষে জোড়া গোল করে লুইস আরাগোনেসের করা ক্লাব সর্বোচ্চ ১৭৩ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন।
২০২২ সালে বার্সেলোনা থেকে আবারো গ্রীজম্যানকে ফিরিয়ে এনেছিল এ্যাথলেটিকো। দুই মেয়াদে তিনি এ্যাথলেটিকোর হয়ে ৩৬৮ ম্যাচ খেলেছেন। এর আগে ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে তিনি এ্যাথলেটিকোতে যোগ দিয়েছিলেন।
২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন গ্রীজম্যান। ২০১৯ সালের ১২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় পাড়ি জমান। কিন্তু কাতালান ক্লাবটিতে ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়ে ২০২১ সালে আবারো ধারে এ্যাথলেটিকোয় ফিরে আসেন। স্প্যানিশ রাজধানীতে ফিরে দিয়েগো সিমিওনের অধীনে নিজের সেরা ফর্ম খুঁজে পান। মাত্র ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ্যাথলেটিকো তার চুক্তি স্থায়ী করে।
এবারের মৌসুমে এ্যাথলেটিকোর হয়ে গ্রীজম্যান ২৭ ম্যাচে ১৭ গোল করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এ্যাথলেটিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্রীজম্যান

আপডেট সময় : ০৫:১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪