ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে

এ্যানি-সালামসহ বিএনপি’র ৩৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

  • আপডেট সময় : ০৮:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / 281
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেয়ার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ ৩৮ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এদিন বিএনপি’র ৩৮ নেতাকর্মীর জামিন চেয়ে আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হয়।

সংঘর্ঘের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদি হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত আরো দেড় থেকে দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এ্যানি-সালামসহ বিএনপি’র ৩৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৮:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২