ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ঐশ্বর্যার সঙ্গে ঝগড়া, অভিষেকের টুইট

  • আপডেট সময় : ০৩:৫৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
  • / 324
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   দীর্ঘ ছুটি কাটিয়ে গত সোমবার মুম্বই ফিরেছেন অভিষেক এবং ঐশ্বর্যা। সঙ্গে ছিল আরাধ্যাও। কিন্তু ফেরার পথে নাকি দম্পতির ঝগড়া হয়েছিল? এ হেন খবরে মিডিয়ার প্রতি ক্ষোভ উগরে দিলেন অভিষেক।

অভিষেক টুইট করেন, ‘শ্রদ্ধার সঙ্গেই বলছি, দয়া করে ভুল খবর প্রকাশ করবেন না। আমি বুঝতে পারি যে সারাক্ষণ পোস্ট করার তাগিদ থাকে। কিন্তু খবর প্রকাশের ক্ষেত্রে আপনারা যদি দায়িত্বের পরিচয় দেন তা হলে সত্যিই তা প্রশংসনীয়। ধন্যবাদ।

কিছুদিন আগে আরাধ্যাকে নিয়ে প্রথমে ব্র্যান্ডের কাজে প্যারিস গিয়েছিলেন ঐশ্বর্যা। ফ্রান্সের বিশ্বকাপ ফুটবল জয়ের মুহূর্ত তিনি প্যারিসে বসেই উপভোগ করেছিলেন। সে সময় ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য রাশিয়া গিয়েছিলেন অভিষেক। কাজ শেষ হয়ে গেলে পারিবারিক ছুটি কাটাচ্ছিলেন তাঁরা। দেশে ফিরেই এ ধরনের খবর কোনও কোনও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে দেখে রেগে যান অভিষেক। গোটা খবরটাই ভুল বলে দাবি করেন তিনি। তার পর নিজের ক্ষোভ উগরে দেন সোশ্যাল মিডিয়ায়।

বলি সূত্রের খবর, বিমানবন্দরে অভিষেক-ঐশ্বর্যার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে দু’জনে হেঁটে আসছেন। আর তার পরই নাকি ওই খবর প্রকাশিত হয়। তবে অভিষেকের টুইটের পর সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ওই খবর সরিয়ে দিয়েছে বলে খবর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঐশ্বর্যার সঙ্গে ঝগড়া, অভিষেকের টুইট

আপডেট সময় : ০৩:৫৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮