ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ওপেনিংয়ে চমক দেখালো বাংলাদেশ দল

  • আপডেট সময় : ০২:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
  • / 252
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  এশিয়া কাপের ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। আর আজকের ফাইনালে ওপেনিংয়ে লিটন দাসের সাথে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডার এই উদিয়মান তারকা খেলোয়াড় আজ ওপেনিংয়ে আছেন। এর আগে তিনি সাধারনত ৮ নম্বর বা ৯ নম্বরে নামতেন।

এশিয়া কাপের ভারতের বিপক্ষের শেষ ম্যাচে মিরাজ ৫০ বলে ৪২ রানের ইনিংস খেলেছিলেন। দুবাইয়ে ভারতের বিপক্ষে গত ম্যাচে ২ টি করে চার ও ছয়ে ৪২ রান করেছিলেন মিরাজ।

ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাসের ধারাবাহিক ব্যর্থতাই মিরাজকে দিয়ে চমক দেখাতে চাইছে টাইগার বাহিনী।

এ রিপোর্টে লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ৩৩ রান। লিটন দাস ১৮ বলে ২২ রান ও মিরাজ ১৩ বলে ৯ রান নিয়ে ব্যাট করছেন।

বাংলাদেশ ও ভারত ২০১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে। দুবাইয়ে ম্যাচটি ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে।

বাংলাদেশ ও ভারত এখন পর্যন্ত এশিয়া কাপে ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১০টিতে ভারত ও একটিতে জয় পেয়েছে বাংলাদেশ।
তবে ক্রীড়া বিশ্লেষক মিহির বোস বলছেন, ‘যাদের জেতার কোনো সুযোগ থাকে না, তারা যদি মনে করে জিতবে সেক্ষেত্রে সুযোগ বেড়ে যায়। কাগজে মনে হয় ইন্ডিয়া জিতবে, কিন্তু খেলা তো কাগজে হয় না খেলা মাঠে হয়।’

বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের জয় পেয়েছে। সুপার ফোরের এই ম্যাচটি জিতেই বাংলাদেশ ফাইনালে পা রেখেছে।

মিহির বোস মনে করছেন, ‘বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে গেছে এটা বড় ব্যাপার। তবে জিতবে কী না সেটা বলা মুশকিল। ইন্ডিয়া দলে বিরাট কোহলি নেই। বাংলাদেশের টিম যেভাবে পাকিস্তানকে হারিয়েছে সেটা একটা আত্মবিশ্বাস দিয়েছে।’

মিহির বোসের মতে, ভারতের অতি আত্মবিশ্বাস ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে দলটির জন্য। তিনি বলেন, ‘ইন্ডিয়া যখন ভাবে আমরা জিতে গেছি। তখন বাংলাদেশ ইন্ডিয়াকে চমকে দিতে পারে।’

ভারত ও বাংলাদেশের দলীয় শক্তির কথা বিবেচনা করে মিহির বোস মনে করেন যে বাংলাদেশ ভারতের চেয়ে পিছিয়ে।

তার মতে, ‘বোলিংয়ের হিসেব করলে ভারত এগিয়ে, পেস স্পিন মিলিয়ে বৈচিত্র্য আছে। পরিসংখ্যান বলবে পাল্লা ভারতের দিকে। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল বিশ্বকাপে প্রথমবার। তবে এটার সুযোগ কম বাংলাদেশকে খেলতে হবে ২০০%, ভারতের খেলতে হবে ৫০%।’

বাংলাদেশের ক্রীড়া বিশ্লেষক ও ক্রিকেট বোর্ডের কোচ নাজমুল আবেদীন ফাহিম বলছেন, বাংলাদেশ তার পুরো শক্তির দল নিয়ে আসেনি। তামিম ও সাকিব নেই।

তিনি যোগ করেন, ভারত এখানে তুলনামূলক শক্তিশালি, তবে বাংলাদেশ এখন যে মানসিক অবস্থায় আছে ফাইনাল হেরে গেলে দলটি খুবই হতাশ হবে।

ফাহিম মনে করছেন, পাকিস্তানের সাথে যেভাবে ফিল্ডিং করেছে, যে শরীরি ভাষায় খেলেছে সেটা বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেবে।

বাংলাদেশের বোলিং লাইন আপ ভারতের ব্যাটসম্যানদের সামলাতে পারবে কি না এই প্রশ্নের জবাবে নাজমুল আবেদীন ফাহিম বলেন, পুরো ৫০ ওভার ভারতকে চাপে রাখার মতো বোলার নেই। তবে মিরাজ, মুস্তাফিজ এরা ফর্মে আছে।

মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বোলিং উদ্বোধন করছেন। ফাইনালের আগ পর্যন্ত মুস্তাফিজ এই আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

বাংলাদেশ দলের ব্যাটিং এখন খুব নাজুক অবস্থায় আছে বলে মনে করেন ফাহিম।

তিনি বলেন, ‘সংগ্রাম করছে ব্যাটসম্যানরা। এটা সময় যে আরো ভালো কিছু করার, কোনঠাসা অবস্থাতেই হয়তো ভালো কিছু করতে পারবে। লিটনের বড় শট খেলার ক্ষমতা আছে। আগ্রাসী শুরু করলে বাংলাদেশকে মিডল অর্ডার এগিয়ে নিয়ে যেতে পারবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওপেনিংয়ে চমক দেখালো বাংলাদেশ দল

আপডেট সময় : ০২:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮