ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ওয়াহাব রিয়াজকে আইসিসির ওয়ার্কশপে পাঠাচ্ছে পিসিবি

  • আপডেট সময় : ০৫:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পিসিবির নির্বাচকের পদ থেকে বরখাস্ত করা হয় ওয়াহাব রিয়াজকে। সে সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনাও করেছিলেন ওয়াহাব। তবে এবার বোর্ড তাকে মালদ্বীপে পাঠাচ্ছে।

মালদ্বীপের মালেতে আগামী ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপী আইসিসি আয়োজিত ওয়ার্কশপ।

আর সেটাতে অংশ নেওয়াতেই ওয়াহাব রিয়াজকে সেখানে পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এক বিবৃবিতে পিসিবি জানিয়েছে, আইসিসি আগামী ২৯ ও ৩০ জুলাই মালদ্বীপে হাই পারফরম্যান্স ওয়ার্কশপের আয়োজন করেছে। সাবেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ ও সাবেক ক্রিকেটার শহিদ আনোয়ার (বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ) এই ওয়ার্কশপে অংশ নিবেন।

এই ওয়ার্কশপের মাধ্যমে কোচিংয়ের সর্বশেষ কৌশলগুলো শেখানো হবে।

পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে তাদের জাতীয় পর্যায়ে উঠিয়ে আনার কৌশলও শেখানো হবে।

আইসিসির এই ওয়ার্কশপ পরিচালনা করবেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইকবাল সিকান্দার ও বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়াহাব রিয়াজকে আইসিসির ওয়ার্কশপে পাঠাচ্ছে পিসিবি

আপডেট সময় : ০৫:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪