ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়

  • আপডেট সময় : ০৬:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / 201
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আবারো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। ওয়ানডেতে স্বাগতিকদের সিরিজ হারানোর পর জয়ের দেখা পেল সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও। আজ পাকিস্তানকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ১-০ তে সিরিজে এগিয়ে গেলো জুনিয়র টাইগাররা।

বুধবার মুলতানে টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় দলটি।

পাকিস্তানের হয়ে সর্বেচ্চ ২৫ বলে ৩৬ রান করেন বাসীত আলি। ২৮ বলে সমান ২৮ রান আসে সাদ বেগের ব্যাট থেকে। পাশাপাশি আরাফাত মিনহাজ করেন ২০ রান।

বাংলাদেশের হয়ে তানভীর আহমেদ শিকার করেন তিন উইকেট, মাহফুজুর রহমান পান দুটি এবং একটি করে উইকেট নেন ওয়াসি সিদ্দিকী, পারভেজ হোসেন জীবন ও জিসান আলম।

বাংলার যুবারা ১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৮ রানের জুটি গড়েন দুই ওপেনার জিসান আলম ও আশিকুর রহমান। ১৬ রান করে আশিক ফিরে গেলে ভাঙে এই জুটি। থিতু হবার আগেই রান আউট হয়ে মাত্র ৫ রান করে ফিরেন সোহাগ আলি।

১৩ রান করে রান আউটের শিকার অধিনায়ক আহরার আমিনও। ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে বাংলাদেশ। তবে প্রতিরোধ গড়ে তোলেন মাহফুজুর এবং শিহাব। তারা দুজনে মিলে যোগ করেন ৬২ রান। ৩৫ বলে ৩৮ রান করা মাহফুজুর রহমান ফিরলে ভাঙে তাদের জুটি।

মাহফুজ ফিরলেও ৪১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন শিহাব। ৩ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। সিয়াম হোসেন দিপু অপরাজিত থাকেন ৬ রানে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়

আপডেট সময় : ০৬:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২