ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরলেন সাকিব, নতুন মুখ নাঈম হাসান

  • আপডেট সময় : ০১:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে প্রথম ম্যাচের জন্য আজ ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের ফিরলেন সাকিব আল হাসান। আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
গত সেপ্টেম্বরের শেষ দিকে হাতের আঙ্গুলে অস্ত্রোপচারের কারণে সাকিবকে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছিল।
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারেননি দলের নিয়মিত এ অধিনায়ক। তবে ধারণার চেয়ে অনেক আগেই বিশ্ব সেরা এ অলরাউন্ডার ফিরতে পারেন বলে আগেই আভাস দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
নান্নু বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য ফিজিও তাকে ছাড় পত্র দিয়েছেন।’
তিনি বলেন, ‘এখন তার আঙ্গুলে কোন ব্যথা নেই এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট থেকেই খেলতে পারবে। অনুশীলন ম্যাচ খেলায় তার ঘাটতি আছে। তবে আমরা মনে করি একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে তিনি সেটা মানিয়ে নিতে পারবে।’
সাকিব দলে ফেরায় বাদ পড়েছেন জিম্বাবুয়ে সিরিজ খেলা নাজমুল ইসলাম অপু।
এ ছাড়া জিম্বাবুয়ে সিরিজ খেলা দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান লিটন দাস, নাজমুল হোসেন এবং পেসার সাইফুল ইসলাম ও আবু জায়েদ।
দলে পুনরায় ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। দলে ডাক পেয়েছেন নতুন মুখ অফ স্পিনার নাঈম হাসান।
চলতি বছরের প্রথম দিকে শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজের দলেও ছিলেন নাঈম। তবে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি।
মাসব্যাপী সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলবে।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান(অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মোমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ এবং নাঈম হাসান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরলেন সাকিব, নতুন মুখ নাঈম হাসান

আপডেট সময় : ০১:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮