ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

কক্সবাজার বিমানবন্দরে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে কয়েক মাস সময় লাগবে: আফরোজা খানম

  • আপডেট সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 62
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার পর কক্সবাজার বিমানবন্দরে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে।

আজ জাতীয় সংসদে কক্সবাজার-৪ আসনের সরকারি দলের সদস্য শাহজাহান চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করার লক্ষ্যে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর কাছ থেকে সনদ অর্জন করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক নিয়ম, বিধি-বিধান এবং পরিচালনাগত উপযোগিতা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, পূর্ণ সক্ষমতায় প্রশস্ত দেহের (ওয়াইড-বডি) বিমান নিরাপদে অবতরণ ও উড্ডয়নের জন্য কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সমুদ্রের দিকে ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। এর ফলে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুবিধার্থে ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের একটি নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। প্রয়োজনীয় সব অপারেশনাল সুবিধাসহ টার্মিনালটি বর্তমানে পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং পর্যায়ে রয়েছে।

মন্ত্রী বলেন, এসব প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগবে এবং এরপর বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য চালু করা যাবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার বিমানবন্দরে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে কয়েক মাস সময় লাগবে: আফরোজা খানম

আপডেট সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬