ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প

কক্সবাজার সৈকত ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

  • আপডেট সময় : ১১:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / 290
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সৈকতসহ জেলার সব বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর করা হবে। তবে হোটেল-মোটেল ও রেস্তোরাঁ স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজ বলেন, মধ্যরাত (বৃহস্পতিবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একাধিক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে। আজ থেকেই কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া যেকোনো ধরনের সভা-সমাবেশ গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিকদার বলেন, এখন কক্সবাজারে অন্তত ৩০-৪০ হাজার পর্যটক রয়েছেন। তারা কী করবেন বা তাদের প্রস্থানের বিষয় নিয়ে কাল জেলা প্রশাসনের সাথে বৈঠকে বসবেন তারা।

কক্সবাজারের সিভিল সার্জন মাহবুবুর রহমান বলেন, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঝুঁকিতে থাকা কক্সবাজারের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হার ছিল দৈনিক তিন–চারজন। এখন লোকসমাগম বেড়ে যাওয়ায় সংক্রমণের হারও বেড়েছে। এখন দৈনিক ৩০-৪৫ জন শনাক্ত হচ্ছেন।

কক্সবাজার টুরিস্ট পুলিশের এসপি মো. জিললুর রহমান বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সৈকতে কাউকে নামতে দেয়া হবে না। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

এর আগে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত, বিভিন্ন পর্যটনকেন্দ্র, বিনোদনকেন্দ্র ও সিনেমা হল ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার সৈকত ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

আপডেট সময় : ১১:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১