ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কত টাকা নিয়ে দেশে ফিরবেন মেসিরা?

  • আপডেট সময় : ০৮:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শুধুই তিন যুগ তথা ৩৬ বছরের আক্ষেপ ঘোচানো অর্জন কিংবা বিশ্বের সেরা ফুটবলারের শ্রেষ্ঠত্ব অর্জনের গল্প নয়, নয় শুধুই পাঁচ কেজি স্বর্ণ মুড়ানো শিরোপা বরং আরো বেশি কিছু নিয়েই দেশে ফিরবেন লিওনেল মেসি৷

১৮ ক্যারেটের পাঁচ কেজি স্বর্ণ মেশানো শুধুই শিরোপা নয়, কিংবা ইতিহাস গড়া মেসির দ্বিতীয় গোল্ডেন বল নয়, নয় শুধুই এমিলিয়ানো মার্টিনেজের গোল্ডেন গ্লাভস কিংবা টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজকে নিয়েই দেশে ফিরছেন না মেসিরা বরং সাথে নিয়ে আসছে বিশাল অঙ্কের প্রাইজমানিও।

ফিফার তথ্যমতে, চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল পাচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানি। বেশ মোটা অঙ্কের প্রাইজমানি নিয়ে দেশে ফিরবে আলবিসেলেস্তারা। বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে তারা পাবে চার কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা। যা গত ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চপ্রাইজমানির চেয়েও ৪০ মিলিয়ন ডলার বেশি!

শিরোপার ছোঁয়া না পেলেও একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে না ফ্রান্সকেও। বিশাল অঙ্কের প্রাইজমানি পাচ্ছেন এমবাপ্পেরাও। রানার্সআপ দল হিসেবে ফরাসিরা পাচ্ছে তিন কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশী টাকায় যা প্রায় ৩২০ কোটি টাকা।

তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া পাচ্ছে ২৭ মিলিয়ন ইউএস ডলার। যা প্রায় ২৮২ কোটি টাকা। আর চতুর্থ স্থানে থাকা মরক্কো পাচ্ছে ২৫ মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২৬১ কোটি টাকা। তাছাড়া পুরস্কার পেয়েছে বিশ্বকাপ খেলতে আসা প্রতিটি দল।

কাতার বিশ্বকাপের প্রাইজমানির পরিমাণ :
চ্যাম্পিয়ন : প্রায় ৪৩৪ কোটি টাকা।
রানার্সআপ : প্রায় ৩২০ কোটি টাকা।
তৃতীয় স্থান অর্জনকারী দল : ২৮২ কোটি টাকা।
চতুর্থ স্থান অর্জনকারী দল : ২৬১ কোটি টাকা।
কোয়ার্টার ফাইনাল খেলা দল : ১৭৭ কোটি টাকা।
নকআউট পর্বে যাওয়া দল : ১৩৫ কোটি টাকা।
গ্রুপ পর্বে অংশগ্রহণকারী দল : ৯৪ লাখ টাকা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কত টাকা নিয়ে দেশে ফিরবেন মেসিরা?

আপডেট সময় : ০৮:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২