ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

কবি জসীম উদদীন বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে বিশেষ আসনে অধিষ্ঠিত করেছেন : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবি জসীম উদদীন গ্রাম বাংলার মানুষের সংগ্রামী জীবন-জীবিকার কথা সাহিত্যের পাতায় পাতায় তুলে ধরেছেন। তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে একটি বিশেষ আসনে অধিষ্ঠিত করেন। আবহমান পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবি জসীম উদদীনের কবিতার ভাব, ভাষা, রস ও বর্ণে ফুটে উঠে।
আগামীকাল ১ ফেব্রুয়ারি ফরিদপুরে ‘জসীম পল্লীমেলা ২০২৪’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি একথা বলেন। পল্লীকবি জসীম উদদীনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে।
এ উপলক্ষ্যে একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পল্লীকবি জসীম উদদীন ছিলেন পরম বন্ধু। তাঁদের পরস্পরের প্রতি ছিলো অপরিসীম শ্রদ্ধাবোধ। বঙ্গবন্ধু শেখ মুজিবকে সর্বদা সাহিত্য-সংস্কৃতির এক অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করতেন কবি জসীম উদদীন।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, জসীম পল্লীমেলা কবির অনন্য সাহিত্য প্রতিভা এবং দেশাত্মবোধ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
প্রধানমন্ত্রী ‘জসীম পল্লীমেলা-২০২৪’ এর সার্বিক সাফল্য কামনা করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কবি জসীম উদদীন বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে বিশেষ আসনে অধিষ্ঠিত করেছেন : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪