ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

করোনার টিকা ছাড়াই রমজানে ওমরাহ করা যাবে

  • আপডেট সময় : ০১:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি বছরের রজমানে করোনাভাইরাসের টিকা গ্রহণ ছাড়াই পবিত্র ওমরাহ করা যাবে। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

টিকা গ্রহন নিয়ে এক প্রশ্নের জবাবে সৌদি মন্ত্রণালয় এক টুইটারে জানায়, রমজানের সময় ওমরাহ পালনের অনুমতি লাভের জন্য টিকা গ্রহণের শর্তটি প্রযোজ্য হবে না।

অবশ্য চলতি সপ্তাহের প্রথম দিকে মন্ত্রণালয়টি এক বিজ্ঞপ্তিতে জানায়, হজ ও ওমরাহর সাথে জড়িত সব স্টাফকে ১২ এপ্রিলের মধ্যে টিকা দিতে হবে। আর যেসব কর্মী টিকা গ্রহণ করেনি, তারা যে করোনাভাইরাসে আক্রান্ত নয়, ওই মর্মে একটি সনদ জমা দিতে হবে এবং প্রতি সাত দিন পরপর প্রতিষ্ঠানের খরচে তাদের করোনা পরীক্ষা করতে হবে।

এদিকে মিউনিসিপ্যাল, পল্লী ও গৃহায়ণবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য রজমানের সময় সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পালনের জন্য নজরদারি আরো জোরদার করবে।

করোনাভাইরাসের ১১টি ঘটনা জানার পর সৌদি আরবের বিভিন্ন স্থানে ১১টি মসজিদ কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে করোনা শনাক্ত হয়েছে ৫৮৫টি, আর বর্তমানে দেশটিতে মোট করোনা রোগী রয়েছে ৫,২৫৫ জন। এদের মধ্যে ৬৯৩ জনের অবস্থা সঙ্কটজনক। দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা ৩,৯০,০০৭।

সূত্র : আরব নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনার টিকা ছাড়াই রমজানে ওমরাহ করা যাবে

আপডেট সময় : ০১:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১