ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

করোনায় অপেক্ষা বাড়ল সাকিবের, কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ স্থগিত!

  • আপডেট সময় : ০৫:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কলকাতা নাইট রাইডার্স শিবিরে হানা দিয়েছে করোনা। ফলে সোমবার রাতের ম্যাচটি আপাতত স্থগিতের পথে। যেখানে কলকাতার প্রতিপক্ষ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে একাদশে থাকার আভাস মিলেছিল সাকিব আল হাসানের। ম্যাচটি স্থগিত হয়ে গেলে অপেক্ষা বাড়বে সাকিবের।

জানা গেছে, কলকাতা শিবিরে বেশ কয়েকজনের করোনা ধরা পড়েছে। তবে দেশী-বিদেশী বিভিন্ন সংবাদমাধ্যম দু’জনের নামই উঠে আসছে। এরা হলেন স্পিনার বরুণ চক্রবর্তী এবং পেসার সন্দীপ ওয়ারিয়র। দু’জনেই আছেন কোয়ারেন্টিনে।

আইপিএল বা কেকেআর, কেউ এই খবর স্বীকার করা হয়নি। তবে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবারের ম্যাচ বাতিল। তবে সত্যিই যদি একাধিক ক্রিকেটারের করোনা ধরা পড়ে, তাহলে আদৌ কবে কলকাতা মাঠে নামতে পারবে তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এক ক্রিকেট ওয়েবসাইট ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, কেকেআর বনাম আরসিবি ম্যাচ পরে কোনো এক দিন খেলা হবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি দেখে ইতোমধ্যেই দেশে ফিরে গিয়েছেন চার অস্ট্রেলীয় ক্রিকেটার। সোমবার অস্ট্রেলিয়ার একটি রেডিও চ্যানেলে ওই দেশের বোর্ড কর্তা নিক হকলি জানিয়েছে, ক্রিকেটারদের চার্টার্ড বিমানে দেশে ফেরানোর কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই।

৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে বিরাট কোহলির বেঙ্গালুরু। তবে ভালো সময় যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। তালিকার ৭ নম্বরে আছে কলকাতা। ৭ ম্যাচে মাত্র দুটি জিতেছে সাকিব আল হাসানদের দল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনায় অপেক্ষা বাড়ল সাকিবের, কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ স্থগিত!

আপডেট সময় : ০৫:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১