ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

করোনায় আক্রান্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী

  • আপডেট সময় : ০৭:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের রাহুল গান্ধী। কংগ্রেসের এই নেতা টুইট বার্তায় জানিয়েছেন,তার দেহে করোনার কিছু কিছু লক্ষণ দেখা দিয়েছে। তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে উল্লেখ করেন তিনি।

কংগ্রেসের লোকসভার এই সাংসদ অনুরোধ করেছেন, গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন, তারা যেন সব রকম সুরক্ষাবিধি মেনে চলেন।

গত ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। ওই সভার পরেই দেশজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে পরবর্তী সব নির্বাচনী প্রচারণা সভা বাতিল করেন কংগ্রেস এমপি।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন রাহুল। তিনি লিখেছেন, ‘সামান্য উপসর্গ অনুভব করায় শারীরিক পরীক্ষায় আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের সব রকম সুরক্ষাবিধি মেনে চলতে অনুরোধ করব। সবাই সাবধানে থাকুন’।

মাত্র একদিন আগেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের করোনায় আক্রান্তের খবর সামনে আসে। সোমবার করোনায় আক্রান্ত মনমোহনকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণ রয়েছেন এই কংগ্রেস নেতা। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে গত শনিবার ভারতের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কয়েকদফা পরামর্শ দিয়ে একটি চিঠি লিখেছিলেন মনমোহন সিং।

সূত্র : এনডিটিভি
আরো ৪ হাজার ২৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান ১১২ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনায় আক্রান্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী

আপডেট সময় : ০৭:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১