ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

করোনায় প্রাণ গেল আরো সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের

  • আপডেট সময় : ০৪:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / 180
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাস মহামারীতে বিশ্বের আরো সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে আগের ২৪ ঘণ্টায়। দিন যত যাচ্ছে মৃত্যুর এই মিছিল ততই দীর্ঘ হচ্ছে। আক্রান্ত সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মহামারী করোনা বা কোভিড-১৯-এ নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩২ লাখ ৬৯ হাজার। আর আক্রান্ত হয়েছে ১৫ কোটি ৬৭ লাখেরও বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইটে সবশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরো ১৩ হাজার ৭৪৫ জন। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আট লাখ ৫৪ হাজার ৬৬৭ জনের শরীরে। এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩২ লাখ ৬৯ হাজার ৮৪০ জনের। আর মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৫ কোটি ৬৭ লাখ নয় হাজার ৪৮৮ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ ১১ হাজার ৪০২ জন।

সবচেয়ে বেশি আক্রান্তের ১০ দেশ
করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে তিন কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৬১৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯৪ হাজার ছয়জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ চাল লাখ ১৪ হাজার ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছে দুই কোটি ১৪ লাখ ৮৫ হাজার ২৮৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৭১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত করোনায় এক কোটি ৫০ লাখ নয় হাজার ২৩ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে চার লাখ ১৭ হাজার ১৭৬ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ২৮ হাজার ৯০ জন, মারা গেছে এক লাখ পাঁচ হাজার ৮৫০ জন।

এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪৯ লাখ ৭৭ হাজার ৯৮২ জন। এর মধ্যে মারা গেছেন ৪২ হাজার ১৮৭ জন।

আক্রান্তের শীর্ষ তালিকায় রাশিয়া ষষ্ঠ, ব্রিটেন সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম ও জার্মানি ১০ম স্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

এ দিকে আক্রান্তের তালিকায় ১৫তম স্থানে থাকা মেক্সিকো মৃত্যুর হিসাবে চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত দুই লাখ ১৮ হাজার ১৭৩ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনায় প্রাণ গেল আরো সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের

আপডেট সময় : ০৪:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১