ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

করোনা সংক্রমণ বাড়লে স্থগিত হতে পারে বইমেলা

  • আপডেট সময় : ০৫:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • / 185
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বইমেলার উদ্বোধন করবেন। তবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে পরিস্থিতি পর্যালোচনা করা হবে, মেলা স্থগিতও হতে পারে।

বইমেলা উপলক্ষে মঙ্গলবার বাংলা অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বইমেলা ১৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। ১৮ মার্চ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন। একইসাথে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়াচীন -এর ইংরেজি অনুবাদ গ্রন্থ উন্মোচন করবেন।

এবারের মেলায় বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মোট ৫৪০টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে অ্যাকাডেমি প্রাঙ্গণে ১০৭টি প্রতিষ্ঠানকে ১৫৪টি ও সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩৩টি প্রতিষ্ঠানকে ৬৮০টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে।

এবারো সোহরাওয়ার্দী উদ্যানেই থাকবে শিশুচত্বর। তবে করোনার জন্য ‘শিশুপ্রহর’ থাকবে না।

প্রতিদিন বিকেল ৪টায় মেলার মূল মঞ্চে সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়াও মাসব্যাপী মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

উল্লেখ্য, প্রতিবছর ফেব্রুয়ারি মাসজুড়ে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়। তবে এবার করোনার কারণে মেলা পিছিয়ে দেয়া হয়েছে। যদিও করোনা মহামারির কারণে ২০২১ সালের একুশে বইমেলা উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন না করে অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছিলো বাংলা অ্যাকাডেমি কর্তৃপক্ষ। পরে প্রকাশকদের বিরোধিতার কারণে তা আর হয়নি।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনা সংক্রমণ বাড়লে স্থগিত হতে পারে বইমেলা

আপডেট সময় : ০৫:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১