ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

কষ্টার্জিত জয়ে শীর্ষে ফিরল বার্সা

  • আপডেট সময় : ১১:৩৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • / 187
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে রোববার রাতে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। একমাত্র গোলটি করেন পেদ্রি।

আক্রমণের ঝড় তুলে শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। এরপর সময় গড়ানোর সাথে সাথে ছন্দহীন হয়ে পড়ে তারা। মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে সেল্টা ভিগো। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সফরকারীরা। গোলরক্ষক টের স্টেগেনের কল্যাণে শেষ পর্যন্ত কোনোমতে জিতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল জাভি হার্নান্দেজের দল।

চ্যাম্পিয়ন্স লিগে গত সপ্তাহে ইন্টার মিলানের মাঠে হারলেও ঘরোয়া লিগে জয়ের ধারা ঠিকই ধরে রাখল কাতালান দলটি। গোলশূন্য ড্রয়ে আসর শুরুর পর টানা সাত ম্যাচ জিতল তারা। আর সবশেষ ছয় ম্যাচেই জাল অক্ষত রাখল।

ম্যাচের দশ মিনিটের সময় প্রথম সুযোগ পায় বার্সেলোনা। বক্সের ভেতর থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার শট ঠেকিয়ে দেন সেল্টা ভিগোর আর্জেইন্টাইন গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন। তিন মিনিট পর ফেরান তোরেসের প্রচেষ্টাও রুখে দেন ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন গোলরক্ষক।

ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে গাভির পাস ডি-বক্সে ক্লিয়ার করতে পারেননি সেল্টার ডিফেন্ডার উনাই নুনেস। গোলরক্ষক আগেই সরে যান অন্য প্রান্তে। ছুটে গিয়ে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।

গোল হজমের পর মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। ৩৩তম মিনিটে সমতায় ফেরার ভালো একটি সুযোগও পেয়ে যায় তারা। তবে লারসেনের হেড লক্ষ্যে থাকেনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন সফরকারী দলের অস্কার রদ্রিগেজ। ইয়াগো আসপাসের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে বাইরে মারেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

ম্যাচের ৬৩তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ। তোরেস, পেদ্রি ও রাফিনিদহার বদলি হিসেবে মাঠে নামান আনসু ফাতি, ফ্রেংকি ডি ইয়ং ও উসমান ডেম্বেলেকে। চোট কাটিয়ে ফেরেন ডাচ মিডফিল্ডার ডি ইয়ং।

পাঁচ মিনিট পর সেল্টা ভিগোর নরওয়েজিয়ান ফরোয়ার্ড লারসেন হেডে বার্সার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়।

শেষ দিকে সেল্টা ভিগোর গোল না পাওয়াটাই যেন অবিশ্বাস্য। আসপাসের একটি শট ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তাদের আরেকটি প্রচেষ্টা বাধা পায় পোস্টে, যদিও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। তবে শেষ পর্যন্ত ঘাম জড়ানো ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।

আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দুই নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

লিগে পরবর্তী ম্যাচে আগামী রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোয় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি। এর আগে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের বিপক্ষে খেলবে বার্সেলোনা। আগের দিন রিয়ালের প্রতিপক্ষ শাখতার দোনেৎস্ক।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কষ্টার্জিত জয়ে শীর্ষে ফিরল বার্সা

আপডেট সময় : ১১:৩৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২