ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

কাঁদলেন কেভিন কসনার

  • আপডেট সময় : ০৫:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
‘হরাইজন: অ্যান আমেরিকান সাগা’র মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবে প্রত্যাবর্তন করলেন অভিনেতা কেভিন কসনার। স্থানীয় সময় রোববার (১৯ মে) সন্ধ্যায় প্রিমিয়ার হয় ওয়েস্টার্নধর্মী এ চলচ্চিত্রের। প্রদর্শনী শেষে টানা ৭ মিনিট করতালিতে অভ্যর্থনা পান এই অভিনেতা-নির্মাতা। ছিলেন বেশ আবেগপ্রবণও। স্ট্যান্ডিং ওভেশনের সময় কেঁদেছেন তিনি। খবর ভ্যারাইটির।

গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে যখন সিনেমাটির প্রিমিয়ার শেষ হয়, তখন গোটা হলের দর্শকরা ‘কেভিন! কেভিন! কেভিন!’ বলে বিপুল করতালি দিয়ে কেভিন কসনারকে অভিবাদন জানান। বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান অভিনেতা। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, হরাইজন সিনেমাটির আরও তিনটি কিস্তি নির্মিত হবে। দ্বিতীয় কিস্তি প্রায় প্রস্তুত, যেটি আগামী আগস্টে মুক্তি পাবে।

‘আমার যে কথা বলা উচিত তা বোঝানোর জন্য আপনাদের এতক্ষণ হাততালি দিতে হয়েছে, এ জন্য আমি দুঃখিত’-কেভিন কসনারের এ কথায় হেসে উঠে গোটা হলরুম। তারপর বললেন, ‘সব ভালো মানুষ, এমন একটি ভালো মুহূর্ত, শুধু আমার জন্য নয়, আমার সঙ্গে আসা অভিনয়শিল্পীদের জন্যও, যাঁরা আমার ওপর আস্থা রেখে সিনেমাটিতে কাজ করেছেন। এটি একটি মজার ব্যবসা, এবং আমি তা খুঁজে পেয়ে খুব খুশি। এমন সুন্দর জায়গা কোথাও নেই, আমি কখনোই ভুলব না, হয়তো আমার সন্তানরাও!’

হরাইজন সিনেমাটি কেভিন কসনারের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এতে অভিনয়ের পাশপাশি পরিচালনাও করেছেন তিনি নিজেই। গল্পটি বলা হয়েছে পশ্চিম আমেরিকা সম্প্রসারণের দুটি দৃষ্টিকোণ থেকে। গবাদি পশুপালক, কৃষক ও সৈন্যদের দৃষ্টিকোণ থেকে ওই অঞ্চলে নিজেদের জন্য ভবিষ্যত গড়ে তোলা, পাশাপাশি স্থানীয় আদিবাসীরা যাঁরা সেখানে প্রথম বসবাস শুরু করেছিল তাঁদের দৃষ্টিকোণও ফুটিয়ে তোলা হয়েছে। খামার বন্ধক রেখে ১০০ মিলিয়ন বাজেটের এই চলচ্চিত্র নির্মাণ করেছেন কেভিন। তিনি ছাড়াও এতে অভিনয় করেছেন সিয়েনা মিলার, স্যাম ওয়ার্থিংটন, জিওভানি রিবিসি, অ্যাবে লি, মাইকেল রুকার প্রমুখ।

মোট চার কিস্তিতে শেষ হবে সিনেমাটি। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিত ‘হরাইজন: চ্যাপ্টার ওয়ান’ মুক্তি পাবে আগামী ২৮ জুন। দ্বিতীয় কিস্তি মুক্তি পাবে ১৬ আগস্ট। কসনার জানিয়েছেন, তিন ও চার কিস্তির চিত্রনাট্যও প্রস্তুত রয়েছে।

মাদার তেরেসা হচ্ছেন নোমি রাপেসমাদার তেরেসা হচ্ছেন নোমি রাপেস
প্রসঙ্গত, ওয়েস্টার্ন ঘরানার চলচ্চিত্রের জন্য প্রশংসিত অভিনেতা কেভিন কসনার। তাঁর অভিনীত ‘ওপেন রেঞ্জ’ ও ‘ড্যান্সেস উইথ ওলভস’ ছিল বক্স অফিসে সুপারহিট। এমনকি এই দুটি ছবিতেই পরিচালনা ও অভিনয় করেছেন তিনি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁদলেন কেভিন কসনার

আপডেট সময় : ০৫:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪