ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

কাকরাইল মসজিদে উলামাদের সাথে রিজওয়ান-হাসান আলি

  • আপডেট সময় : ০২:৩৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মোহাম্মদ রিজওয়ানের ধর্মপ্রীতির কথা কার না জানা! ক্রিকেটের বাইশগজের গণ্ডিও হতে পারেনি তার ধর্ম চর্চায় বাধা। ইসলামকে যিনি ধারণ করে থাকেন মনেপ্রাণে, ধর্মীয় রীতিনীতিতে শ্রদ্ধাশীল থাকেন সদা-সময়ে। যেখানেই সুযোগ মেলে ইসলামকে জানতে চান, জানাতে চান। এবার বাংলাদেশ তাবলীগের কেন্দ্রীয় কাককরাইল মসজিদেও দেখা মিললো তার।

রিজওয়ানের ধর্মপ্রীতি অনেকের জন্যই আদর্শস্বরূপ। যখন যেখানে যেভাবে সুযোগ পান, প্রভুর সান্নিধ্যে সময় কাটান। অন্যরা যখন খোশগল্পে মাশগুল, বিপরীত তখন রিজওয়ান। মাঠে কিংবা ঘাটে, সময় হলেই নামাজে দাঁড়িয়ে যান। সুযোগ হলেই পাঠ করেন পবিত্র কোরআন। তবে যেই বিষয়টা বরাবরই নজর কাড়ে, তা হলো সদা হাসিমুখ। কঠিণ সময়েও হাসিমুখে কথা বলেন প্রতিপক্ষের সাথেও।

আর যেখানেই যান চেষ্টা করেন ইসলামকে জানার কিংবা অন্যকে জানানোর। এই যেমন গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ চলাকালীন সময়ে রিজওয়ানকে দেখা যায় মসজিদের মিম্বরে ইসলামের শাশ্বত বাণী পৌঁছে দিতে। অন্যদের নিকট ইসলামের সৌন্দর্য বর্ণনা করছিলেন তিনি।

এবার রিজওয়ানকে দেখা গেল বাংলাদেশের তাবলীগের কেন্দ্রীয় মসজিদ হিসেবে খ্যাত ঢাকার ঐতিহ্যবাহী কাকরাইল মসজিদে। তবে ভূমিকাটা ভিন্ন, এবার ছাত্ররূপে দেখা গেল তাকে। তার সঙ্গী ছিল আরেক পাকিস্তানি ক্রিকেটার হাসান আলি। যেখানে দু’জনে মিলে আলেম-উলামাদের সান্নিধ্যে সময় কাটান। এই বাংলাদেশ তাবলীগের অন্যতম শূরা সদস্য হযরত মাওলানা ওমর ফারুক সাহেবের সাথে সাক্ষাৎ করে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলি উভয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। উভয়েই খেলছেন তিনবারের বিপিএল শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। যদিও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ডাক আসায় অল্প কয়েক দিনের মাঝেই বাংলাদেশ ছেড়ে যাবেন তারা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাকরাইল মসজিদে উলামাদের সাথে রিজওয়ান-হাসান আলি

আপডেট সময় : ০২:৩৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩