ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কাতারে স্পেনের ফুটবলারদের খাবার ও পানীয় ব্যবহারে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০৬:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কে জিতবে এবারের বিশ্বকাপ? সেটা তো সময়ই বলে দিবে। কিন্তু আপাতত ধরুন, এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন লুইস এনরিকের দল স্পেন। তখন সেই সাফল্য উদ্যাপনের সময় গোটা স্পেন দলেরই একটা জিনিসের খুব অভাব বোধ হবে! সেটি মনে হওয়ার যথেষ্ট কারণও আছে, যেকোনো উৎসব উদযাপনে স্প্যানিশদের প্রিয় পানীয়ই যে কাতারে নিতে পারবে না স্পেন! কাতারের নিয়ম অনুযায়ী, যেকোনো ধরনের অ্যালকোহল আমদানি ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

স্প্যানিশদের খুব প্রিয় একটি ওয়াইনের নাম ‘কাভা’। এই বিশেষ ধরনের ওয়াইন আঙুরের রস দিয়ে বানানো হয়। স্পেনের রীতি অনুযায়ী, যেকোনো উৎসবের সময়ই এই ওয়াইন ব্যবহার করা হয়। উৎসবের বাইরেও স্প্যানিশদের দৈনন্দিন জীবনে এই কাভা’র ব্যবহার হয়। কিন্তু কাতারে এই পানীয়র কোনো অনুমোদনই নেই! স্পেন দলের সঙ্গে বিভিন্ন সাপোর্ট স্টাফ হিসেবে যাচ্ছেন মোট ৯০ জন।

কাভা’র সাথে কাতার বিশ্বকাপে নিষিদ্ধ থাকছে স্প্যানিশ ফুটবল দলের দৈনন্দিন খাদ্যতালিকার অংশ শূকরের মাংসের তৈরি বিভিন্ন রান্নাও।

স্পেন দলের সাথে যে মালপত্র কাতারে যাচ্ছে, তার মোট ওজন তিন হাজার কেজি। এই মালপত্রে ফুটবল দলের প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে আছে কোচ লুইস এনরিকের ব্যবহার্য বিভিন্ন অনুশীলন প্রযুক্তিও।

স্প্যানিশ কোচ লুইস এনরিকে অনুশীলনের সময় মাঠে সাধারণত লোহার তৈরি একটি উঁচু মাচায় দাঁড়িয়ে খেলোয়াড়দের দিকনির্দেশনা দেন। লোহার রডের সেই মাচা স্ক্রু দিয়ে জোড়া লাগানো হয়, কাজ শেষে সেটি খুলে রাখা হয়। স্পেন দলের সঙ্গে আবশ্যিক উপকরণ হিসেবে সেই মাচার লোহার রডগুলো কাতারে গেছে।

এছাড়াও আছে এনরিকের জন্য বিশাল এলইডি স্ক্রিন। যেটি দিয়ে ডিজিটাল পদ্ধতিতে খেলোয়াড়দের নির্দেশনা দেন এই সাবেক বার্সেলোনা কোচ।

ফরাসি পত্রিকা লা প্যারিস লিখেছে, এরই মধ্যে দুটি কনটেইনার বিমান স্পেন দলের মালপত্র নিয়ে দোহা পৌঁছেছে। এই দুটি বিমানে ৯০টি আলাদা প্যাকেজে থাকছে স্পেন দলের বিভিন্ন উপকরণ।

টেকনিক্যাল গ্যাজেটের সাথে আছে দলের খেলোয়াড়দের ম্যাচ ও অনুশীলন জার্সি এবং খেলার অন্য সামগ্রী। প্রত্যেক খেলোয়াড়ই বুট পাচ্ছেন চার–পাঁচ জোড়া। তবে লা প্যারিস বলছে, স্পেন দল সাথে করে কোনো খাবার ও পানীয় নিতে পারছে না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাতারে স্পেনের ফুটবলারদের খাবার ও পানীয় ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৬:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২