ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা সংসদের চতুর্থ অধিবেশন আজ, ১৮ নভেম্বর পর্যন্ত চলবে

কানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অনসূয়া

  • আপডেট সময় : ০৮:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা ডেস্ক
কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভারতীয় অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেমলেস’ ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠলো তার হাতে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনসূয়া প্রথম ভারতীয় যিনি কান চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার সেরা অভিনেত্রী বা সেরা অভিনেতার পুরস্কার জিতলেন।

বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ছবি ‘দ্য শেমলেস’। এতে আরও অভিনয় করেছেন মিতা বশিষ্ঠের মতো নামকরা অভিনেত্রীও। ‘দ্য শেমলেস’ ছবিতে উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। যিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালান।

সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ের পর অনসূয়া তার এই পুরস্কারকে উৎসর্গ করেছেন বিশ্বের সব প্রান্তিক গোষ্ঠীকে, যাদের যে লড়াই করার কথা হয়তো ছিল না কিন্তু করতে হচ্ছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অনসূয়া

আপডেট সময় : ০৮:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪