ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কান উৎসবে সৌদি আরবের ইতিহাস

  • আপডেট সময় : ০৮:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা ডেস্ক
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল সৌদি আরব। ৭৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিয়ে উৎসবের আঁ সাঁর্তে রিগার্ড বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জিতেছে দেশটির নির্মাতা তৌফিক আলজায়েদির সিনেমা ‘নোরাহ’। গতকাল শুক্রবার (২৪ মে) স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) দক্ষিণ ফ্রান্সে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
ইতিহাসে এবারই প্রথম সেখানে জায়গা পায় সৌদি আরবের সিনেমা। এই উৎসবে অন্তর্ভুক্তির সঙ্গে পুরস্কারের মধ্য দিয়ে সৌদি সিনেমা আরও অনেক ধাপ এগিয়ে গেল বলে মত সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিদের। গত বছরের ডিসেম্বরে জেদ্দায় আয়োজিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ‘নোরাহ’র প্রিমিয়ার হয়েছিল।

‘নোরাহ’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি। এটি তাঁর প্রথম সিনেমা। ‘নোরাহ’ সিনেমায় অভিনয়ের পর থেকে সৌদি সিনেমার সম্ভাবনাময় মুখ হিসেবে আলোচিত হচ্ছেন মারিয়া। তাঁর বিপরীতে নাদির চরিত্রে অভিনয় করেছেন সৌদির জনপ্রিয় অভিনেতা ইয়াকুব আলফারহান।

সৌদির সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিবছর চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে তরুণ নির্মাতারা তাঁদের চিত্রনাট্য জমা দেন। সিনেমা নির্মাণের জন্য নির্বাচিত চিত্রনাট্যকে অনুদান দেয় সৌদি সরকার। ২০১৯ সালে এ প্রতিযোগিতায় জিতেছিল ‘নোরাহ’। সৌদি সরকারের অর্থায়নে পরবর্তী সময়ে সিনেমাটি নির্মাণের সুযোগ পান তৌফিক আলজায়েদি।

নব্বইয়ের দশকের সৌদি আরবের সমাজবাস্তবতার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নোরাহ’। সংগীত, চিত্রকলাসহ সব রকমের শিল্প তখন নিষিদ্ধ ছিল সৌদিতে। সিনেমার মূল চরিত্র নোরাহ, এক নিরক্ষর গ্রামীণ কিশোরী। পারিবারিকভাবে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর তার জীবনে আরও জটিলতা নেমে আসে। এ শৃঙ্খল থেকে মুক্তির চেষ্টা করতে থাকে নোরাহ।

এমন পরিস্থিতিতে নোরাহর সঙ্গে পরিচয় হয় নাদিরের। নাদির মূলত একজন চিত্রশিল্পী। সৌদিতে সব রকমের শিল্পকলা নিষিদ্ধ হওয়ার পর তাকে কাজ নিতে হয় এক স্কুলে। নাদিরের সঙ্গে পরিচয় হওয়ার পর শিল্পের প্রতি আগ্রহ বাড়ে নোরাহর। উন্নত জীবনের আশায় গ্রাম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে সে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কান উৎসবে সৌদি আরবের ইতিহাস

আপডেট সময় : ০৮:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪