ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

কী কথা হলো বাবর-কোহলির মধ্যে

  • আপডেট সময় : ১১:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে প্রত্যেক দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এই আসর। ভারত ও পাকিস্তানের দল বুধবার অনুশীলন ও অনুশীলন সেশনে অংশ নিয়েছিল। পাকিস্তান দল প্রথমে মাঠে নামে এবং তারপর ভারতীয় দলও ট্রেনিং সেশনে পৌঁছেছিল। তবে পাকিস্তান দল যখন নিজেদের অনুশীলন শেষ করে মাঠ ছাড়ছিল,তখন ভারতীয় দল মাঠে এন্ট্রি নিচ্ছিল। ওই সময়ে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি মুখোমুখি হয়েছিলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে যুজবেন্দ্র চাহালকে আফগানিস্তানের খেলোয়াড়দের সাথে দেখা করতে দেখা যায়। ভিডিওটিতে হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলির সাথে রশিদ খানকে সাক্ষাৎ করতে দেখা যায়। একই সময়ে,বাবর আজম যখন তার সহ-খেলোয়াড়দের নিয়ে মাঠের বাইরে যাচ্ছিলেন তখন বিরাট কোহলিও মাঠে পৌঁছে যান। ওই সময়ে তারা দুজনে একে অপরের সাথে দেখা করেন। উভয় খেলোয়াড়ই করমর্দন করেন এবং একে অপরের সাথে হাই-হ্যালো করেন।

এশিয়া কাপের ১৫তম আসরে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ২৮ আগস্ট দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এই ম্যাচের আগে গত বছর একই মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ওই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারের মুখে পড়তে হয়েছিল। ওই সময় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি এবং পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন বাবর আজম।

ভক্তরা ২৮ আগস্টের ম্যাচ নিয়ে নিজেদের ভবিষ্যদ্বাণী করা শুরু করে দিয়েছেন। এখন ওই বড় ম্যাচের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কী কথা হলো বাবর-কোহলির মধ্যে

আপডেট সময় : ১১:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২