ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কুরুলুস ওসমানের সিজন-৫-এ থাকছেন না ‘মালহুন’, দুঃসংবাদের মাঝে সুসংবাদ!

  • আপডেট সময় : ১০:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / 265
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ওসমানিয়া সাম্রাজ্যের ভিত্তির ওপর নির্ভর করে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমানের চতুর্থ সিজন এরই মধ্যে সমাপ্ত হয়েছে। সিরিজের পঞ্চম সিজন আসার আগেই ভক্তদের জন্য দুঃসংবাদ; ওই সিজনে থাকছেন না ‘মালহুন হাতুন’ চরিত্রের অভিনেত্রী ইলদিজ জাগরি আতিকসয়।

মঙ্গলবার তুর্কি মিডিয়ার বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। পত্রিকাটি জানায়, ‘মালহুন হাতুন’ এরই মধ্যে কুরুলুস টিম থেকে বিদায় নিয়েছেন। আগামী সিজনে তাকে আর দেখা যাবে না।

কুরুলুস পরিচালক মোহাম্মদ বোজদাগ পঞ্চম সিজনের জন্য বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর সাথে চুক্তি নবায়ন করেছেন কিন্তু মালহুন হাতুনের সাথে ব্যাপারটি ঘটেনি। এতেই নিশ্চিত হওয়া যায় যে- তিনি পঞ্চম সিজনে থাকছেন না।

উল্লেখ্য যে, ‘মালহুন হাতুন’ গত বছর বোরাক উকতায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সূত্র জানাচ্ছে- এই দম্পত্তির ঘরে নতুন অতিথি আসছেন। এ কারণেই অভিনেত্রী আগামী সিজন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

কুরুলুস ওসমানের চতুর্থ সিজনের শেষ পর্ব গত সপ্তাহের বুধবারে প্রচারিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের প্রধান ‘ওসমান বে’র চরিত্রে অভিনয়কারী বোরাক ওযচিভিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দেখা গেছে- ছেলেকে নিয়ে সিজন ফোরের শেষ পর্বটি দেখছেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুরুলুস ওসমানের সিজন-৫-এ থাকছেন না ‘মালহুন’, দুঃসংবাদের মাঝে সুসংবাদ!

আপডেট সময় : ১০:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩