ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

কেইনের রেকর্ডের রাতে ম্যানসিটির হার

  • আপডেট সময় : ১১:৪০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ম্যানসিটির সামনে গতরাতে সুযোগ ছিল ইপিএলের শীর্ষ দল আর্সেনালের সাথে ব্যবধান কমিয়ে আনার। তবে সেই আশায় ছাই ঢেলে দিয়েছে টটেনহাম। হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলে পেপ গার্ডিওয়ালার শিষ্যদের ১-০ গোলে হারিয়েছে টটেনহাম। তবে হেরে গিয়েও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই আছে ম্যানসিটি।

এই দিন খেলা জমে উঠার আগেই গোল খেয়ে বসে ম্যানসিটি। ম্যাচের মাত্র ১৫তম মিনিটে ম্যানসিটির রক্ষণের ভুলে বল পেয়ে টটেনহামকে এগিয়ে দেন হ্যারি কেইন। এই গোলে তিনিই এখন টটেনহামের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক।

জানা গেছে, ২৬৭ গোল করে তিনি পেছনে ফেলেছেন টটেনহাম কিংবদন্তি জিমি গ্রিভসকে। ১৯৭০ সাল থেকে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন গ্রিভস।

ম্যাচের শুরুতেই গোল খেয়ে যাওয়া ম্যানসিটি এরপর আর ম্যাচে ফিরতে পারেনি, পারেনি গোল শোধ দিতে। তবে এগিয়ে থেকেও স্বস্তিতে ছিল না টটেনহাম। কিছুদিন আগেই ম্যানচেস্টার সিটির বিপক্ষেই প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও সেই ম্যাচটা তারা হেরে যায় ৪-২ গোলের ব্যবধানে।

এদিকে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে উঠেছে ম্যানসিটি। তবে কিছুতেই স্পার্সের রক্ষণদূর্গ ভেঙে এগোতে পারছিল না এর্লিং হলান্ডরা। বড় সুযোগ আসে প্রথমার্ধের যোগ করা সময়ে, বাঁ দিক থেকে জ্যাক গ্রিলিশের বাড়ানো ক্রস স্পার্সের ডিফেন্ডারের গায়ে লেগে দূর পোস্টে পেয়ে যান রিয়াদ মাহারেজ। সেখান থেকে মাহারেজ শট নিলে তা গোলবারে লেগে প্রতিহত হয়, ফলে সমতায় ফেরা হয়নি সিটিজেনদের।

আর্লিং হলান্ডে নিস্প্রভ ছিলেন এই দিন। গোল করার তেমন কোনো সুযোগই পাননি সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বেশ কিছু সুযোগ তৈরি করেন কেভিন ডি ব্রুইনা। যদিও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল উৎসব আর করা হয়নি। বিশেষ করে ৬৮তম মিনিটে ডি ব্রুইনের বাড়ানো বল পেয়েও আলভারেজ জালের দেখা পাননি। অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়।

এর মাঝেই ৮৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন টটেনহামের ক্রিশ্চিয়ান রোমেরো। পেছন থেকে জ্যাক গ্রিলিশকে ফাউল করেন তিনি। ফলে অতিরিক্ত টাইমসহ ম্যাচের প্রায় শেষ ১০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলে স্পার্সরা। তবে একাধিকবার চেষ্টা করেও গোল আদায় করে নিতে পারেনি গার্ডিওয়ালার শিষ্যরা। ১-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এই হারটি চলতি প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির চতুর্থ হার। ২১ ম্যাচে ১৪ জয় আর তিন ড্র’তে ৪৫ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের দুইয়ে অবস্থান ম্যানসিটির। এক ম্যাচ বেশি খেলা স্পার্সরা ৩৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচে। আর ২০ ম্যাচে ১৬ জয়, দুই ড্র আর দুই হারে ৫০ পয়েন্ট নিয়ে টেবিল টপার আর্সেনাল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেইনের রেকর্ডের রাতে ম্যানসিটির হার

আপডেট সময় : ১১:৪০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩