ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কেমন গরম পড়বে আজ?

  • আপডেট সময় : ০১:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কয়েকদিনের তীব্র গরমে হাঁসফাঁস করছে রাজধানীবাসী। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে আজ শনিবার একই রকম গরম অনুভূত হবে।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত। তবে আকাশে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৬টার সময় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে ঢাকার তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দু-একদিনের মধ্যে দেশের কিছু কিছু স্থানে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট অঞ্চল) স্বল্প পরিসরে ঝড়-বৃষ্টি হতে পারে।

তবে বড় পরিসরে ঝড়-বৃষ্টি শুরু হতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেমন গরম পড়বে আজ?

আপডেট সময় : ০১:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩