ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কে-পপ তারকা মুনবিনের মৃত্যু, নিজের ঘরেই মিলল লাশ

  • আপডেট সময় : ০৫:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দক্ষিণ কোরিয়ার কে-পপ তারকা মুনবিনের লাশ তার নিজের ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। ২৫ বছর বয়সী অ্যাস্ট্রো ব্যান্ডের এই তারকার মৃত্যুতে সংগীত জগতে নেমেছে শোকের ছায়া। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে তার লাশ উদ্ধার করা হয়।

ইয়নহ্যাপ নিউজ টিভির একটি রিপোর্টে জানানো হয়েছে, এই পপ তারকা আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

মিউজিক কোম্পানি ফ্যান্টাজিও এক বিবৃতিতে জানায়, ‘আমরা ফ্যান্টাজিও, সবার আগে ক্ষমা চেয়ে এই দুঃসংবাদ জানাচ্ছি। ১৯ এপ্রিল অ্যাস্ট্রো-এর সদস্য মুনবিন আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি এখন আকাশের তারা হয়ে গেছেন। আমরা বহুদিন এক সাথে ছিলাম। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীর ভাবে শোক প্রকাশ করছি।’

অ্যাস্ট্রো ইউনিটের সাথে হাত মিলিয়ে ফিরে এসেছিলেন এই উঠতি কে-পপ তারকা। সানহার সাথে মিলে তাদের একটা ট্যুরের পরিকল্পনা ছিল। সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

তিনি একাধারে যেমন গায়ক ছিলেন, তেমনই অভিনয় করতেন, নাচ করতেন এবং মডেলিংও করতেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ছয় সদস্যকে নিয়ে অ্যাস্ট্রো ব্যান্ড শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়, ব্যান্ডের সদস্য রকি গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে চলেছেন, কারণ তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে কোম্পানির সাথে।

সূত্র : আনন্দবাজার অনলাইন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কে-পপ তারকা মুনবিনের মৃত্যু, নিজের ঘরেই মিলল লাশ

আপডেট সময় : ০৫:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩