ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!

  • আপডেট সময় : ০৫:১১:২২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
এ সময়ের অভিনেতা হিসেবে দর্শকের বিশেষ ভালোবাসা অর্জন করে নিয়েছেন মুশফিক আর ফারহান। ফলে সারা বছরই তাকে ব্যস্ততায় ডুবে থাকতে হয়। গেলো কয়েক বছরে বিভিন্ন নাটকে ব্যতিক্রম সব চরিত্রে কাজ করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। পাশাপাশি অন্তর্জালের ভিউতে নিজেকেই বারবার ছাড়িয়ে গেছেন।

এবার জানা গেলো, ফারহান অভিনীত শতাধিক নাটকের ভিউ এক কোটি ছাড়িয়েছে। অর্থাৎ কোটি ভিউতে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। যা অভিনেতা হিসেবে তার জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি।

ফারহান জানান, তার ১০৪টি নাটকের ভিউ কোটির ক্লাবে প্রবেশ করেছে। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এই কৃতিত্ব আমার নয়, দর্শক এবং প্রতিটা কাজের সঙ্গে যুক্ত থাকা সকলের। তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকের এ অবস্থানে আসতে পারতাম না। এর জন্য আমার সকল ভক্ত-দর্শকের প্রতি মন থেকে ভালোবাসা জানাই। ধন্যবাদ জানাতে চাই আমার প্রযোজক, পরিচালক ও সহকর্মীদের।’

ভিউ নাটকের মানদণ্ড না, এটা মুশফিক ফারহান নিজেও বিশ্বাস করেন। তার ভাষ্য, ‘ভিউ বেশি হলে একটা ভালো লাগা কাজ করে। তবে ভিউ হলেই নাটক ভালো, এমনটা বলছি না। আমি ক্যারিয়ারের শুরু থেকেই চেষ্টা করে আসছি ভালো কাজ উপহার দেওয়ার। আর সেই কাজ যখন দর্শক গ্রহণ করে, তখন তৃপ্তি অনুভব করি। কারণ দিনশেষে আমরা তাদের জন্যই কাজ করি।’

ফারহান অভিনীত কোটি ভিউ পার করা নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘ভুলো না আমায়’, ‘পারবো না ভুলতে তোকে’, ‘মাই ডিয়ার লিডার’, ‘শুধু তোমার জন্য’, ‘আমার হয়ে থেকো’, ‘একবার বলো ভালোবাসি’, ‘সেই তুমি’, ‘ওয়েডিং ক্রাশ’, ‘সুইট প্রবলেম’, ‘লাফাঙ্গা’, ‘কলিজার আধখান’, ‘তুই আমারই’, ‘নিউলি ম্যারিড’ ইত্যাদি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!

আপডেট সময় : ০৫:১১:২২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪