ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

কোরবানি পশুর চামড়া নিয়ে বিশৃঙ্খলা রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত

  • আপডেট সময় : ০৯:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া নিয়ে বিশৃঙ্খলা রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২১ মে) নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভায় মেয়র এ ঘোষণা দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কোরবানি হাটের নিয়ন্ত্রণ নিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। কিছু অসাধু ব্যবসায়ী জেলায় কোরবানিকৃত পশুর চামড়া শহরে এনে চামড়ার দাম কমানোর অপকৌশল অবলম্বন করে। এভাবে দাম পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত দেখা যায় অনেক চামড়া অবিক্রীত রয়ে যায়। এসব চামড়ার কারণে পরিবেশ দূষিত হয়ে মানুষ কষ্ট পায়। এই কারসাজি ঠেকাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, “চট্টগ্রাম শহরের আশপাশের এলাকার কোরবানির পশুর চামড়া শহরে এনে বিক্রির প্রবণতা রোধ করতে পারলে শহরের কোরবানিদাতারা ভালো দামে চামড়া বিক্রি করতে পারবেন। এতে সব চামড়া বিক্রি হয়ে গেলে নগরে পরিত্যক্ত চামড়ার কারণে বর্জ্য তৈরি হয়ে মানুষ কষ্ট পাবে না। এ জন্য কোরবানির ঈদের দিন ও পরবর্তী ২ দিন যাতে নগরে বাইরের চামড়া ঢুকতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, কোরবানির দিন নগর দ্রুততম সময়ে পরিচ্ছন্ন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে যাতে কোরবানির বর্জ্য বা চামড়া পরিবেশের ক্ষতি না করতে পারে।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, চামড়া ব্যবসায়ীরা, জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিসিকসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোরবানি পশুর চামড়া নিয়ে বিশৃঙ্খলা রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : ০৯:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫