ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

খাজার উন্নতিতে পিছিয়ে পড়লেন লিটন

  • আপডেট সময় : ১১:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গত সপ্তাহে প্রকাশিত টেস্ট ক্রিকেট র‌্যাংকিংয়ে বাংলাদেশেীদের মধ্যে তালিকার সেরা ১১তম স্থানে ছিলেন ডান-হাতি ব্যাটার লিটন দাস।

বুধবার সর্বশেষ হালনাগাদে টেস্ট র‌্যাংকিংয়ের ব্যাটারদের তালিকায় এক ধাপ পিছিয়ে পড়লেন লিটন। অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজার উন্নতিতে এক ধাপ পিছিয়ে পড়তে হয়েছে লিটনকে। ৭০২ রেটিং নিয়ে পূর্বের র‌্যাংকিং ১২তম স্থানে এখন আছেন লিটন।

পূর্বে ১২তম স্থানে থাকা খাজা চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন। খাজার রেটিং পয়েন্ট ৭৭০।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টে অপরাজিত ১৯৫ রানের ইনিংস খেলেন খাজা। ওই ইনিংসের সুবাদে ৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে জায়গা পেয়েছেন তিনি।

খাজার উন্নতিতে লিটনের মতো এক ধাপ করে পিছিয়ে পড়েছেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে, ভারতের রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। নবম থেকে ১১তম স্থানে আছেন তারা।

দুই ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। এক ধাপ পিছিয়ে ৬৩৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে মুশফিকুর রহিম।

৯২৯ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার রেটিং ৮৬২।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাজার উন্নতিতে পিছিয়ে পড়লেন লিটন

আপডেট সময় : ১১:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩