ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

খালাস পেলেন তারেক রহমানের পিএস অপু

  • আপডেট সময় : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর মতিঝিল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপুকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল হালিম তাকে মামলার দায় থেকে খালাস দেন।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে ছিল। তবে আদালত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে অপুসহ অন্যদের খালাস দেন। এটা একটা ভিত্তিহীন সাজানো মামলা ছিল, আজকে সেটাই প্রমাণিত হয়েছে।

জানা গেছে, মিয়া নুর উদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি হামলার শিকার হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ওই বছরের ৪ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১ এর সদস্যরা। পরে র‌্যাব-৩ এর নায়েব সুবেদার মো: ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের মামলা করেন। এ মামলায় তার বিরুদ্ধে আট কোটি টাকা এবং ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধারের কথা বলা হয়। এই টাকা দিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার ষড়যন্ত্র করছিল বলেও অভিযোগ করা হয়েছে। পরে তদন্ত শেষে ২০২১ সালের ১৫ জুন অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুই ধারায় অভিযোগপত্র দেয় পুলিশ।

সূত্র : বাসস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালাস পেলেন তারেক রহমানের পিএস অপু

আপডেট সময় : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪